চন্দন প্রাকৃতিক এই ভেষজ পদার্থটি ত্বকের নানা সমস্যা খুব সহজেই দূর করে৷ চন্দনের মধ্যে এন্টিসেপ্টিক পদার্থ রযেছে৷ সেই কারণে সাবান থেকে শুরু করে ডিজার্টজেন্ট, কসমেটিক, পারফিউম, আফটার শেভিং লোশান ,ধূপকাঠী সবেতেই চন্দনের প্রয়োগ করা হয়৷ তাছাড়া তেল এবং পাউডার তৈরীতেও চন্দন ব্যবহার করা হয়৷ চন্দনের আরও কিছু হিতকারী দিক আছে৷ঘরোয়া কিছু পদ্ধতি মাধ্যমে চন্দনের প্রয়োগে আপনি এর থেকে সুফল লাভ করতে পারবেন৷ * জলের মধ্যে চন্দন পাউডার মিশিয়ে সেই জলটা গরম করে নিন৷ স্নানের জলের মধ্যে সেই জলটা মিশিয়ে স্নান করুন৷ এতে আপনার মধ্যে দিনভর সতেজ ভাব বজায় থাকবে৷ * গরমের দিনে মুখে চন্দনের লেপ লাগান৷ এতে শরীর ঠান্ডা থাকবে৷ শরীর থেকে সুগন্ধ বেরোবে৷ * গোলাপ জলের মধ্যে চন্দন মিশিয়ে মুখে লাগান৷ এতে মুখে কোন ব্রোনো হবে না৷ * কাচা দুধের মধ্যে চন্দন পাউডার মিশিয়ে পেস্ট তৈরী করুন৷ পেস্টটা মুখে লাগান৷ শুকিয়ে যাওয়ার পরে মুখটা ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের উজ্জ্বাল্য বাড়বে৷ * আগুনে শরীরের কোন স্থান পুড়ে গেলে সেই স্থানে চন্দনের লেপ লাগান৷ এতে জ্বালা কমবে৷ পোড়া ঘাও তাড়াতাড়ি শুকাবে৷ * চন্দন এবং মধু মিশিয়ে চোখের নীচে লাগালে চোখের তলার কালো ভাবে খুব সহজেই দূর হয়ে যায়৷* রুক্ষ্ণ ত্বকে চন্দনের তেল লাগালে ত্বকের চমক ফেরে৷ * দুধের মধ্যে চন্দন আর হলুদ মিশিয়ে কিছুদিন লাগালে মুখের রঙ পরিষ্কার হয়৷ * গরমে ঘামাচি হলে চন্দনের লেপ লাগান৷ শীঘ্রই মুক্তি পাবেন৷ |