মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > সৌন্দর্য্য > নিবন্ধ > এসেছে বক্স ক্লঞ্চের ফ্যাশান
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এসেছে বক্স ক্লঞ্চের ফ্যাশান

বর্তমানে মহিলাদের ফ্যাশান ট্রেন্ডে সামিল হয়েছে বক্স ক্লঞ্চ অর্থাত বক্সের মত ছোট পার্স৷ কি হলিউড কি বলিউড যে কোন পার্টি বা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই আপনি অভিনেত্রীদের হাতে এই বক্স পার্স দেখতে পাবেন৷ পোশাকের সঙ্গে ম্যাচিং করেই এই পার্স নেন তারা৷ এর অপর নামটা হল ইভিনিং ব্যাগ৷ ফ্যাশান জগতে খুব অল্প সময়তেই এই ইভিনিং ব্যাগ সাড়া ফেলেছে৷ তরুনী থেকে শুরু করে এখন মহিলারাও এই বক্স পার্সের দিকে ঝুঁকছেন৷

এই পার্সের বিশেষত্বটা কি? জাকজমক সাজের সঙ্গে হাতে যদি এই ধরনের একটা পার্স থাকে তাকে তাহলে আপনার সৌন্দর্যের সঙ্গে ব্যক্তিত্বেও এর প্রভাব পড়বে৷ বাইরে থেকে এই বক্স ব্যাগকে দেখতে অত্যন্ত ছোট বলে মনে হলেও এর ভিতরে আপনি আপনার খুঁটিনাটি নানা জিনিসই রাখতে পারবেন৷ লেদার, লেকার শিফন, রেগজিন, ফেদার দিয়েই এই ব্যাগ তৈরী হয়৷ একে আকর্ষণীয় করার জন্য এর বাইরের দিকে নানা রকম নকশা করা থাকে৷ কখনও এতে হিরের মোড়ক লাগানো হয়,আবার কখনও স্টোন, অথবা রুপো দিয়েই বাইরের দিকটা সাজানো থাকে৷

সেলিব্রিটিদের এই ব্যাগের প্রতি আকর্ষণটা লক্ষ্য করেই কিছুদিন আগেই বেশ কিছু ব্রান্ডের আকর্ষক বক্স ক্লঞ্চ বাজারে লঞ্চ করা হয়েছে৷ ব্রান্ডের এই ব্যাগগুলোর দাম অত্যন্ত বেশী৷ তা শুরু হাজারের সীমা থেকে শেষ লাখের গন্ডিতে৷ তবে সাধারণ মানুষের কথা চিন্তা করেও ভারতীয় কিছু ব্র্যান্ডস এই ধরনের ব্যাগ তৈরী করছে৷ যার প্রাথমিক মূল্য হবে 400টাকা৷ গুণগত মান অনুযায়ী এর দামটা বাড়বে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
শুধু শিখে যেতে চাই: আবদুল রহমান
শীতল ও শক্তিশালী এন্টিসেপ্টিক চন্দন
শুষ্ক ত্বকের সুরক্ষা
ত্বকের দাগ দূর করুন
পার্স হল ফ্যাশানের অঙ্গ
ত্বকের উজ্জ্বাল্য বাড়াতে জল খান