আপনি ঘরেই প্রাকৃতিক উপাদানের সাহায্যে বিশেষ কিছু ফেস প্যাক তৈরি করতে পারেন৷ চলুন সেই পদ্ধতিটা জেনে নিই৷ চন্দনের বীজ এবং মূলো: অনেক সময় ত্বকে কালো ছাপ পড়ে যায়৷ এর থেকে মুক্তি পেতে হলে এক চামচ চন্দনের বীজের মধ্যে এক চামচ মূলোর রস মিশিয়ে প্যাক তৈরি করুন৷ এর মধ্যে আধ চামচ লেবুর রসও মেশাতে পারেন৷ মুখে লাগান৷ বেশ কিছুক্ষন রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ দুই-তিন সপ্তাহ নিয়মিত লাগানোর ফলে ত্বকের সব দাগ দূর হয়ে যাবে৷ মধু-লেবু: মুখে যদি বলীরেখা পড়ে যায় এর থেকে বাঁচতে হলে এক চামচ লেবুর রসের মধ্যে, আধ চামচ মধু এবং অল্প দুধ মিশিয়ে প্যাক তৈরী করুন৷ মুখে লাগান৷ 20-25 মিনিট রাখার পরে মুখ ভালো করে ধুয়ে ফেলুন৷ এতে ত্বক একেবারে পরিষ্কার হয়ে যাবে৷ এর সঙ্গে ত্বকের তৈলাক্ত ভাবটাও কমবে৷ অলিভ ওয়েল ও মধু: মধু এবং লেবুর রস সম পরিমাণে মিশিয়ে প্যাক তৈরি করুন৷ এই লেপটা ত্বকের যে কোন সমস্যা দূর করতে সাহায্য করবে৷ মুখে এই প্যাকটা লাগানোর পরে কিছুক্ষন রাখার পরে ধুয়ে ফেলুন৷ মুখ ধোওয়ার পরে হাতে অলিভ ওয়েল নিয়ে মুখে মালিশ করুন৷জল গরম করে সেই জলের মধ্যে টাওয়াল ফেলে নিংরে ঐ টাওয়ালতা দিয়ে মুখটা ভালো করে মুছে নিন৷ এতে ত্বকের চমক ফিরে আসবে৷ টমেটো এবং লেবু: বয়সের ছাপ চেহারার উপর যখন পড়তে শুরু করে তখন ত্বকের ছিদ্রগুলো বড় হতে শুরু করে৷ টমেটোর রসের সঙ্গে সম পরিমাণে লেবুর রস মিশিয়ে স্নানের আধ ঘন্টা আগে মুখে লাগান৷ এই লেপটা ত্বকের ছিদ্রগুলোকে সঙ্কুচিত করবে৷ এই লেপটাই যদি দুধের সরের সঙ্গে লাগান তাহলে ত্বকের শুষ্ক ভাবটা দূর হয়ে যাবে৷ বলীরেখাও পড়বে না৷ |