বর্ষাকালে কি ধরনের পোশাক পড়বেন?তা নিয়ে নানা সমস্যা থাকে৷ এক তো বৃষ্টি,কাঁদায় পোশাক নোংরা হওয়ার সম্ভাবনা থাকে৷ তার উপর কাপড় ভিজে গেলে তা কখন শুকাবে তার কোন নিশ্চয়তা থাকে না৷ কারন রোদের দেখা পাওয়া তো সত্যিই দুরহ ব্যাপার৷ চলুন বর্ষার মরশুমে কি ধরনের পোশাক পড়বেন তা জেনে নিই৷ *কটন, সিল্ক, সিফন শাড়ি পড়ুন৷ সালোয়ারের বদলে সিন্থেটিক ফেব্রিক দিয়ে তৈরি এমন কাপড় নির্বাচন করুন যা সহজেই ধোওয়া যাবে৷ তাছাড়া এই ধরনের পোশাক পড়ার আরেকটা ফায়দা হল বৃষ্টিতে যদি আপনি ভিজে যান তাহলে আপনার কাপড় শরীরের সঙ্গে আটকে থাকবে না৷ তাড়াতাড়ি শুকিয়ে যাবে৷ * এই মরশুমে এমন শাড়ি বাঁছুন যা আপনি রুবিয়া বা কটনের ব্লাউজের সঙ্গে পড়তে পারেন৷ শাড়ি বেশী নীচু করে পড়বেন না৷ এতে শাড়ির নীচটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে৷ * এই মরশুমে কখনও নতুন পোশাক পড়বেন না৷ * যে সব পোশাকে রঙ উঠার সম্ভাবনা থাকে সেই ধরনের পোশাক একেবারেই পড়বেন না৷ এই মরশুমে আকাশী, গোলাপী ,হলুদ এবং হালকা রঙের পোশাক পড়ুন৷ * এই মরশুমে ভালো কোম্পানীর সিন্থেটিক এবং লেদারের চপ্পল ব্যবহার করুন৷ |