টিপস | নিবন্ধ | হোম টিপস | চাইল্ড কেয়ার টিপস
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » সৌন্দর্য্য » নিবন্ধ » সিফন-জর্জেটের ক্রেজ ক্রমশ বাড়ছে
 

ND
ND
শাড়ি এমনই একটি পোশাক যা আপনার ব্যক্তিত্বে অতিরিক্ত মাত্র্রা যোগায়৷ শাড়িতে যে কোন রমনীই হয়ে উঠেন আরও রমনীয়৷ শাড়ির নানা প্রকার ভেদ আছে৷ সিল্ক, কোটা, জর্জেট, সিফন৷ শাড়ির মার্কেটে গেলে এই বিভিন্ন ধরনের শাড়িই চোখে পড়ে৷ তবে জানেন কি এর মধ্যে সিফন আর জর্জেট শাড়ির চাহিদা যেন কখনই ফোরায় না৷ বেশীরভাগ মহিলারাই সিফন, জর্জেট শাড়ি পড়তেই পছন্দ করেন৷

সিফন, জর্জেট শাড়ির এই ক্রেজটা তৈরি হয়েছে অনেকটা হিন্দী সিনেমার অভিনেত্রীদের জন্য৷ বলিউডের ফিল্মে সিফন শাড়িকেই প্রাধান্য দেওয়া হয়েছে বরাবর৷৷ এক্ষেত্রে সবার প্রথমে মনে পড়ে যশ চোপড়ার ছবি সিলসিলা এবং চাঁদনী ছবির কথা৷ সেখানেও রেখা আর শ্রীদেবীর সৌন্দর্যে এক নতুন চমক জুগিয়েছিল এই সিফন ও জর্জেট শাড়ি৷ একথায় যশ চোপড়ার এই দুই ছবির হাত ধরেই শাড়ির বাজারে সিফন জর্জেটের চাহিদা বেড়েছিল
ND
ND


তবে এ যুগের অভিনেত্রীরাও সিফন শাড়িতেই পর্দার সামনে শট দিতে বেশী পছন্দ করেন৷ এক্ষেত্রে রাণী, কাজল সকলকেই সিফনে আবৃত হয়ে থাকতে দেখা যায়৷ অভিনেত্রীদের সিফন শাড়ি পড়া দেখে মহিলারাও সিফন শাড়ি কেনার প্রতি আকৃষ্ট হন৷ সিফন ও জর্জেটের প্রতি মহিলাদের এই ক্রেজটা লক্ষ্য করেই বিভিন্ন বস্ত্র কোম্পানী সিফন ও জর্জেটের উপর নানা ডিজাইনের শাড়ি বাজারে প্রকাশ করেছে৷

শুধু শাড়িই নয়, সেক্ষেত্রে সিফন জর্জেটের রেডিমেড সুট, সুট পিসও বাজারে এনেছে বিভিন্ন কোম্পানী৷ বর্তমানে সিফন ও জর্জেটের উপর হেভি ওয়ার্ক করা শাড়ি এবং সুট পিসের প্রচলণ হয়েছে৷ যে কোন বিয়ের অনুষ্ঠানে গেলেই মহিলাদের এই শাড়িতে দেখা যায়৷ এছাড়া সিফন ও জর্জেটের ইভিনিং গাউনও তরুনীদের নজর কাড়ছে৷

এই পোশাকের চাহিদা বাড়ার প্রধাণ কারণ হল সহজেই এটা শরীরের সঙ্গে খাপ খেয়ে যায়৷ তাছাড়া হালকা হওয়ার জন্য এই পোশাক পড়ে কোন ধরনের অস্বস্থি বোধ হয় না৷ সিফন বা জর্জেটের শাড়ি পড়ে ঘন্টার পর ঘন্টা কাটালেও আপনার শাড়ি একটুকু দুমড়ে-মুচড়ে যাবে না৷ তাই রঙ বেরঙের সিফন জর্জেটের উপর মহিলাদের আকর্ষণ কখনই কমে না৷
• Play Free Online Games Click Here
• Blogs, Videos and More Click Here
• Send Musical and Animated Cards Click Here
• Simple,Fast & Free Email Service Click Here
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: জর্জেট, সিফন, শাড়ি, Sifon, Jorjet