টিপস | নিবন্ধ | হোম টিপস | চাইল্ড কেয়ার টিপস
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » সৌন্দর্য্য » নিবন্ধ » সৌন্দর্যে বাধা নয় উচ্চতা
Feedback Print Bookmark and Share
 

ND
ND
স্টাইলের মধ্যে দিয়ে আপনি কিন্তু আপনার কম উচ্চতা হওয়া সত্ত্বেও সৌন্দর্য লাভ করতে পারেন৷ যে সব মহিলাদের উচ্চতা কম হয় তারা অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে পড়েন৷ কিন্তু আপনি যদি সঠিক ফ্যাশান এবং স্টাইলকে গ্রহণ করেন তাহলে আপনার সৌন্দর্য এক নিমেষেই বেড়ে যাবে৷ মনে কোন হতাশাই থাকবে না৷ উপরন্তু আপনার মধ্যে স্মার্ট লুকটা অনায়াসেই চলে আসবে৷ চলুন কম উচ্চতা হলে কি ধরনের পোশাক পড়া উচিত, কি ধরনের স্টাইলকে গ্রহণ করা উচিত তা জেনে নিই৷

* উচ্চতা যাদের কম তারা সব সময় একদম প্লেন কাপড় পড়ুন৷সালোয়ার এবং মিডি, টপ যাই পড়ুন না কেন তা যেন প্লেন হয়৷ যদি প্রিন্টেট কাপড় পড়ার ইচ্ছা হয় তাহলে ছোট প্রিন্টের পোশাক পড়ুন৷

* বেশীরভাগ সময় সিফন অথবা জর্জেট শাড়ি পড়ুন৷ এতে আপনাকে লম্বা লাগবে৷

* ভুলেও অর্গেন্ডি শাড়ি পড়বেন না৷ যে কোন ফোলা পোশাকেই আপনাকে দেখতে আরও ছোটো লাগবে৷ এমন কাপড় পড়ুন যা আপনার শরীরে একেবারেই ফুলে থাকবে না৷

* শাড়ি-ব্লাউজ সব একই রঙের পড়ুন৷ পোশাক নির্বাচনের সময় খেয়াল রাখবেন তা যেন একই রঙের হয়৷

* শাড়ি না পড়ে যদি আপনি সালোয়ার পড়েন তা সব সময় শরীরের মাপ অনুয়াযী একেবারে ফিট সেরকম স্যুট পড়ুন৷ ঢিলে ঢালা স্যুট একেবারেই পড়বেন না৷

* চওড়া বর্ডার যুক্ত শাড়ি একেবারেই পড়বেন না৷ পাতলা বর্ডার যুক্ত শাড়ি পড়ুন৷

* শাড়ি কখনও নাভির নীচে পড়বেন না৷ এরকম ভাবে পড়লে উপরের অংশটা লম্বা লাগবে৷ নীচের অংশটা ছোটো লাগবে৷ সব মিলিয়ে আপনার উচ্চতা আরও কম বলে মনে হবে৷ শাড়ি সব সময় নাভির উপরে পড়া উচিত৷

* সব সময় হিল পড়ুন৷ এতে আপনাকে দেখতে স্মার্ট লাগবে৷

* হেয়ার স্টাইলের উপরেও আপনার উচ্চতা বেশী লাগতে পারে৷ কখনও ঘাড়ের কাছে চুল বাঁধবেন না৷ সব সময় উচু করে চুল বাঁধুন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: সৌন্দর্যে বাধা নয় উচ্চতা