টিপস | নিবন্ধ | হোম টিপস | চাইল্ড কেয়ার টিপস
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » সৌন্দর্য্য (Beauty Care)
ND
ND
বিউটি প্যাক লাগিয়ে ত্বক সুন্দর করুন
ত্বক এমন একটা জিনিস যার যত্ন না করলে চেহারার মধ্যে কোন সৌন্দর্য থাকে না৷ মেক আপ করে ত্বকের জেল্লা বাড়ানো যায় না৷ ত্বকের চমক বাড়াতে হলে কিছু ভেষজ বিউটি প্যাক ব্যবহার করা দরকার৷ চলুন কি ধরনের বিউটি প্যাক লাগাবেন তা জেনে নিই৷
WD
ত্বকের জেল্লা বাড়ায় বেসন
একটা বাটির মধ্যে দুই চামচ বেসন, এক চামচ দই, এক চামচ গোলপ জল, এক চামচ হলুদ গুড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন৷ ঐ প্যাকটা রোজ মুখে লাগান৷ মুখে লাগানোর পরে কিছুক্ষন রাখুন৷ শুকিয়ে যাওয়ার পরে মুখটা হালকা উষ্ণ জলে ধুয়ে ফেলুন৷ এছাড়া অন্য আরেক ভাবেও আপনি এই প্যাক তৈরি করতে পারেন৷ এক চামচ বেসনের মধ্যে, এক চামচ চালের গুড়ো, দু চামচ দই, অল্প লেবুর রস, মধু মিশিয়ে প্যাক তৈরি করুন৷ ঐ প্যাকটা মুখে লাগিয়ে 15 মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ এতে ত্বক উজ্জ্বল হবে৷ তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই প্যাকটা ভীষণই ফলদায়ী৷
আরো পড়ুন...
WD
WD
চোখের নীচে কালো ছাপ মেটান
এক কাপ গরম জলের মধ্যে চা পাতা দিয়ে কিছুক্ষন রেখে দিন৷ চা পাতা যখন জলের মধ্যে ভিজে বড় হয়ে যাবে তখন হাত দিয়ে ভাল করে রগড়ে জলটা অন্য পাত্রে ছেকে নিন৷ কিছুক্ষন ফ্রিজে রেখে ঠান্ডা করুন৷ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঐ জলের মধ্যে তুলো ভিজিয়ে তা চোখের নীচে লাগান৷ এরকম বেশ কিছুদিন লাগালে আপনার চোখের কালো ছাপ অনায়াসেই দূর হয়ে যাবে৷ এছাড়া অলিভ ওয়েল এবং বাদাম তেল চোখের নীচে মালিশ করলেও কালো ছাপ দূর হয়ে যায়৷
• আচার খাওয়া বন্ধ করুন • রঙ ফর্সা করুন
• ব্রোনো হলে দুধ, পনীর খাবেন না • মাথায় সরষের তেল লাগান
• হেয়ার কন্ডিশনারের প্রয়োজনীয়্তা • ঝলসানো ত্বকের সমাধান