ভারতের প্রথম সফলতম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি আগামী তরুন প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত স্বরুপ৷ তিনি তাঁর কর্মজীবনে প্রমাণ করেছেন পুলিশ বিভাগকেও মহিলারা অনায়াসেই চালাতে পারেন৷ বুদ্ধিমত্তা,বিচক্ষনতা আর সাহস এই হল কিরণের তিন হাতিয়ার৷
দারা সিং৷ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি হলেন একজন প্রসিদ্ধ কুস্তীবিদ৷ রামায়ণ সিরিয়ালে তিনি হনুমানের ভূমিকাটিতে অসাধারণ অভিনয় করে তিনি দর্শক মহলে সাড়া ফেলেন৷