মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > টম ক্রুজকে সঙ্গে চাইঃ শ্রদ্ধা শর্মা
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
টম ক্রুজকে সঙ্গে চাইঃ শ্রদ্ধা শর্মা

* শ্রদ্ধা, নিজের সম্পর্কে কিছু বলুন৷

** নিজের সম্পর্কে আর কি বলব? ...............আমার নাম শ্রদ্ধা শর্মা৷ আমি জাতে ব্রাহ্মণ৷ আমার বাবা-মা দুজনেই
WDWD
পেশাগত দিক থেকে ডাক্তার ছিলেন৷ আর কিছুদিন আগেই আমি জয়পুরে হিমেশ রেশামিয়া আর কুমার শানুর সঙ্গে স্টেজ শো করেছি৷ আর কিছু দিনের মধ্যেই সাহারা ওয়ান এ 'সুনো হর দিল কুছ কহেতা হ্যায়' এবং স্টার প্লাস এর 'সাথী' তে আমাকে দেখা যাবে৷ সেখানে 'বৌ' হিসাবে আমার চরিত্রটি সবার খুব ভালো লাগছে৷ এই চরিত্রে অভিনয় করে আমি অনেকের ভালোবাসা পেয়েছি৷ অভিনয় ছাড়া আমি ড্রাইভিং করতে, গান শুনতে, নাচ করতে, শপিং করতে আর লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসি৷


* এখন আপনি যেই ছবির শ্যুটিং করছেন তার সম্পর্কে কিছু বলুন?

** আপাতত আমি একটা মিউজিক ফিল্ম ' তুমহারা প্যার মেরী জিন্দগী' তে ডবল রোলে অভিনয় করছি৷ চরিত্র দুটির একজন খুব সাধাসিধা এবং অপর জন খুব মডার্ণ৷

* জি পি সিপ্পি র ফিল্মের সঙ্গে আগামী যে ফিল্ম আসছে তার সম্পর্কে কিছু বলুন৷

** এই সম্পর্কে এখনই কিছু বলতে পারব না৷ এই ছবির গল্প জানাতে না করা হয়েছে৷ তাই আমি এই ব্যাপারে বেশী কিছু বলতে চাই না৷

* মিডিয়া তে প্রচলিত যে আপনি আপনার বোল্ড ইমেজের জন্য বিখ্যাত হচ্ছেন, এই ব্যাপারে আপনার মত কি?

**হতে পারে, কারণ আমি শর্ট ড্রেস পরতে পছন্দ করি আর এতে আমি কিছু ভুল দেখি না৷

* তার মানে আপনি ফিল্মে এক্সপোজ করাতে কিছু ভুল দেখতে পান না?
** না৷ যদি শর্ট স্কার্ট আর মডার্ণ ড্রেস পরলে আমাকে ভালো দেখায় তাতে খারাপ কি আছে?

*আপনি কোন কন্ট্রোভার্সিতে জড়িয়ে নেই, এই কারণেই কি আপনাকে বিগ বস এ নেওয়া হয়নি?

** দেখুন, বিগ বস কোন বিউটি কন্টেস্ট তো নয়৷ এখানে শুধু তাদেরকেই প্রাধান্য দেওয়া হয় যারা কোন কন্ট্রোভার্সিতে জড়িয়ে আছেন৷

*আপনি তো এতে অংশগ্রহণ করতেন, তাহলে এমন কি হল যার জন্য আপনি এ শো থেকে সরে এলেন?

**আমি এটা বলতে পারি না আমাকে ইগ্নোর করা হয়েছে৷ 'বিগ বস' আমার ভীষণ পছন্দের শো৷ আর এখানকার লোকেরাও খুব ভালো৷ আমি শুধু এটুকু বলতে চাই তারা যা নির্নয় নিয়েছেন তা ঠিক নিয়েছেন৷

*আপনার অ্যাফেয়ার সম্পর্কে কিছু বলতে চান?

**(হাসতে হাসতে) আপাতত আমি সিঙ্গল আছি৷ কিন্তু আমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে চাই৷ এমন একজন যে আমাকে মন থেকে চাইবে৷

* বলা হয় মুম্বই এর লাইফ স্ট্রাগলে ভরপুর, আর বিশেষত মেয়েদের জন্য এই জীবন সুরক্ষিত বলা যায় না, এই ব্যাপারে আপনি কি মনে করেন?

** আমার মুম্বইকে ভীষণ সুরক্ষিত বলে মনে হয়৷ আমাকে তো এখানে আজ পর্যন্ত্য কোন সমস্যার সন্মুখীন হতে হয়নি৷ আমি এখানে অনেক সময় রাতেও বাইরে বেড়িয়েছি, আমার তো কোন সমস্যা হয়নি৷

* আপনি রাতে এখানে একা ঘোরেন, না সঙ্গে অন্য কেউ....

** না না কেউ সঙ্গে থাকে না৷ আমি এখানে একাই থাকি আর একাই ঘুরতে বেরোই৷ যখন রাতে ঘুম আসে না তখন ঘুরতে চলে যাই৷

* আপনি ডেটিং সম্পর্কে কি ভাবেন?

**ডেটিং এ আমি কোন ভুল দেখি না৷

*আপনি প্রথম কবে ডেটিং এ গিয়েছিলেন?

** যখন আমি পনেরো বছর এর ছিলাম তখন আমি প্রথম ডেটিং এ গিয়েছিলাম৷

* আজকে যদি আপনার ডেটিং এ যাওয়ার সুযোগ আসে আপনি কার সঙ্গে ডেটিং এ যাবেন?

** টম ক্রুজের সঙ্গে৷ কারণ তিনি ভীষণ হ্যাণ্ডসাম আর আমি ওকে ভীষণ পছন্দ করি৷
এখানে তথ্য খুঁজুন
ভিডিও দেখুন
অতিরিক্ত
'তুতক তুতক তুতিয়া'র জাদু এখনও রয়েছে- মিল্কিত সিং