মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > অনিল প্যাটেল - প্রেসিডেণ্ট অ্যাপোলো ইণ্ডাস্ট্রীজ, মেহসাপা গুজরাট
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অনিল প্যাটেল - প্রেসিডেণ্ট অ্যাপোলো ইণ্ডাস্ট্রীজ, মেহসাপা গুজরাট
ওয়েবদুনিয়া
ওয়েবদুনিয়া

এক সময় এমন ছিল যখন ভারতে রাস্তা তৈরির প্রয়োজনীয় উপকরণ আর নানা মেশিনারি বিদেশ থেকে আনতে হত৷ সেই সময় মেহসাপা গুজরাটের অনিল প্যাটেল আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে দেশে ফেরার পর তিনি স্বদেশী মেশিনারী উত্পাদন করার জন্য চিন্তা ভাবনা শুরু করেন৷ এবং তিনি গুজরাট অ্যাপোলো কোম্পানী শুরু করেন৷ সেদিনের সই ক্ষুদ্র প্রচেষ্টা আজ এতটাই বড় রূপ নিয়েছে যে এই কোম্পানী তে তৈরি মেশিন সারা পৃথিবীর অন্ততঃ 25 টি দেশে রপ্তানি করা হয়৷ আজকে ওয়েবদুনিয়ার মুখোমুখি হয়েছেন অ্যাপোলো ইন্ডাস্ট্রীজের প্রেসিডেণ্ট এবং প্রাক্তন উদ্যোগ মন্ত্রী অনিলভাই প্যাটেল --

* রোডপেওয়ার মেশিন তৈরির কথা কিভাবে আপনার মনে হল?

রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কনসট্রাকশন ডিপার্টমেণ্ট কে আধুনিক রূপ দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেন৷ সেই সময় আমি আমেরিকা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশে ফিরে আসি৷ কিছু নতুন করে দেখানোর প্রয়াস আমার ছিল৷ তাই আমি আমেরিকান কোম্পানীর সঙ্গে যোগাযোগ করি এবং গুজরাট সরকারের জিআইআইসি-র সহযোগিতায় গুজরাটে প্রথম বার রোডপেওয়ার মেশিন তৈরির ফ্যাক্টরী শুরু করি৷ গুজরাট অ্যাপোলো নামের এই ফ্যাক্টরীতে আমেরিকান টেকনোলজি ব্যবহার করে মেশিন তৈরি করা হত৷ কনসট্রাকশন ডিপার্টমেণ্টে এই কাজ খুব প্রসংশা পেয়েছে৷ আজ আমরা জাপানী কোম্পানীর সহযোগিতায় অত্যাধুনিক টেকনোলজি ব্যাবহার করে অ্যাসফল্ট বেস মিক্স প্ল্যাণ্ট বানাচ্ছি৷

* আপনি এই ধরনের মেশিন আমাদের দেশে কিভাবে তৈরি করেছেন?

1990 সাল নাগাদ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ আব্দুল কালাম এই ব্যবসায় আধুনিকীকরণের জন্য টাইফেক্ট (টেকনোলজি ফর ইনফর্মেশন অ্যাসেসমেণ্ট কাউন্সিল) এর কনসেপ্ট দেন৷ আর যেসব মেশিন 1980-90 সালে বিদেশ থেকে আনা হত তা আমাদের দেশে কিভাবে তৈরি করা যাবে সে বিষয়ে আমাদের উত্সাহিত করেন৷ এর মাধ্যমে আমরা স্বদেশী কাঁচামাল দিয়ে আমাদের দেশেই এই মেশিন তৈরি করি৷

* আজ এই মেশিন কত দেশে রপ্তানি করা হয়?

আজ কনসট্রাকশন ক্ষেত্রে যা কিছু প্রয়োজন সেই চাহিদা আমরা ভালোভাবে মেটাতে পারছি৷ এর সঙ্গে পৃথিবীর আরও 25 টির থেকে বেশী দেশে এই মেশিন রপ্তানি করা হচ্ছে৷ আস্ট্রেলিয়া, থাইল্যাণ্ড, মিডল ইস্ট এবং আফ্রিকার একাধিক দেশ ছাড়াও ইউরোপেও এই মেশিনের চাহিদা প্রচুর৷ আর আমরা এইকারণে গর্বিত যে আমাদের দেশের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এই সব মেশিন বিদেশে রপ্তানি করা হচ্ছে যা একসময় আমাদের বিদেশ থেকে আমদানি করতে হত৷

*শুরুর দিনগুলিতে আপনাকে কি ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল?

ভারতে রাস্তা তৈরির জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী গোল্ডেন কোর্ড অ্যাঙ্গেল যোজনা শুরু করেছিলেন৷ তখন থেকেই এইধরনের মেশিনের চাহিদা বাড়তে থাকে৷ কিন্তু সেই সময় স্টাফদের কাজের জন্য তৈরি করতে এবং স্পেয়ার পার্টস তৈরি করতে আমাদের বেশ অসুবিধার সন্মুখীন হতে হয়েছিল৷

* আপনার এই সফলতার কারণ কি?

আমরা বিদেশী কোম্পানী থেকে অনেক কম খরচে মেশিন তৈরি করি৷ অ্যাপোলোর সফলতা আমার স্বপ্ন পূরণ করেছে৷ আমি আমার সফলতার জন্য ইঞ্জিনিয়ারিং এর শিক্ষা আর আমার দাদা মনীভাই, যিনি আমাকে বিদেশে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার জন্য উত্সাহিত করেছিলেন তাঁকে ধন্যবাদ জানাতে চাই৷

* সফল বিজনেসম্যান হওয়ার জন্য আপনি আজকের প্রজন্মকে কি বলতে চান?

আমার মনে হয় সফল ব্যবসায়ী হতে হলে আজকের প্রজন্ম কে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোযোগী হতে হবে৷ আর নিজের যে বিষয়ে আগ্রহ আছে সেই দিকে নিজের কেরিয়র গড়ে তোলা উচিত৷ গুজরাটিরা এমনিতে ভীষন সাহসী৷ এরজন্য তারা টেকনিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেণ্ট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে সফলতা পেয়ে ব্যবসাতে আসতে পারে৷ এছাড়াও এই ক্ষেত্রে আসতে হলে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন আছে৷ কারণ আজকের দিনে যেকোন দিকে প্রশিক্ষণ ছাড়া সফলতা পাওয়া খুব কঠিন৷ এছাড়াও কম্পিউটার আর ইংরাজীতে জ্ঞান থাকা জরুরী তার সঙ্গে নিজের পড়াশোনার বিষয়ে ভালো দখল থাকতে হবে৷ আর পার্সোনালিটি ডেভেলপমেণ্ট করা ভীষণ দরকার৷
এখানে তথ্য খুঁজুন
ভিডিও দেখুন 1  |  2
অতিরিক্ত
প্রখ্যাত লেখিকা ঊর্মি কৃষ্ণ'র সঙ্গে এক সাক্ষাত্কার  
টম ক্রুজকে সঙ্গে চাইঃ শ্রদ্ধা শর্মা
'তুতক তুতক তুতিয়া'র জাদু এখনও রয়েছে- মিল্কিত সিং