মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > 'বিগ ব্রাদার' খ্যাত শিল্পার সঙ্গে কিছুক্ষণ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
'বিগ ব্রাদার' খ্যাত শিল্পার সঙ্গে কিছুক্ষণ

কখন তার অতিরিক্ত উচ্চতা, আবার কখন তার গলার আওয়াজের জন্য বলিউডে এক অন্য রকম পরিচিতি পেয়েছিলেন ছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টী৷ হারিয়ে যাচ্ছিলেন নতুনের ধাক্কায়৷ ফিয়ে আসলেন, হয়ত ফিরে আসলেন বললেই ঠিক বোঝানো হবে৷ উল্কা গতিতে ফিরে সে নিজেকের একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেলেন৷ এর শুরু রিয়েলিটি শো 'বিগ ব্রাদার' এর অংশ গ্রহণ করা থেকে৷ এই শো তার ভাগ্যকে একেবারে ইউটার্ণ করিয়ে তাকে রাতারাতি পরিচিতির শিখরে নিয়ে এসেছে৷ 'বিগ ব্রাদার' খ্যাত সুন্দরী অভিনেত্রী শিল্পা মুখোমুখি হয়েছিলেন ওয়েব দুনিয়ার

আপনি সবসময় কন্ট্রোভার্সিতে থাকেন, কেন?

এই সবটাই তো আপনাদের মত মিডিয়ার লোকেদের জন্য হয়৷ আপনারা তো সামান্য কোন ঘটনা না ঘটলেও কিছু খবর তৈরি করে ফেলেন৷ আসলে কোন শো শুরু করার আগে এই সববিষয়ে চিন্তা ভাবনা করা হয় না৷ কিন্তু এটি যেহেতু একটা রিয়্যালিটি শো ছিল তাই এই শো নিয়ে নানারকম মন্তব্য এসেছে৷ কিছু আলোচনা তারা করেছেন যারা এই শো তে অংশগ্রহণ করতে চেয়েছিলেন আর কিছু সমালোচনা আপনারা শুরু করেছিলেন৷

মনিকা বেদী আর রাহুল মহাজনের 'বিগ বস' এ আসার কারণ কি ছিল?

মনিকাকে দেখার আগ্রহ বা উত্সাহ যাই বলুন, তা দর্শকদের চাহিদা ছিল৷ আর তাকে ফিরিয়ে দেওয়ার নির্ণয় তো চ্যানেলের তরফ থেকেই নেওয়া হয়েছিল৷ এর অনেক আগে থেকেই মনিকা এবং রাহুল কে নিয়ে লোকেদের মধ্যে আলোচনা চলছিল৷ জনসাধারণের সামনে নিজেদের কে তুলে ধরার জন্য এটা ওদের কাছে খুব ভালো একটা প্ল্যাটফর্ম ছিল৷ আমার মনে হয় ওদের জন্য এই শো বেশ কার্যকরী ছিল৷ এমনকি আমারও মনিকাকে অন্য ভাবে জানার সুযোগগুলি বেশ রোমাঞ্চক ছিল৷

এখন আপনাকে আর খুব বেশী ফিল্মে দেখা যাচ্ছে না, এর কারণ কি?

আপনার এমন মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমি ফিল্ম থেকে সরে যাচ্ছি৷ 'মেট্রো' আর 'অপনে' ছবির পরে আমার তেমন কোন ফিল্ম করা হয় নি ঠিকই৷ তখন আমি ইউ. কে. তে মিউজিক্যাল করছিলাম তাই সব কিছু থেকে একটু সরে গিয়েছিলাম৷ আপনারা আমাকে সামনের বছর ফেব্রুয়ারীতে হোম প্রোডাকশনের ফিল্মে দেখতে পাবেন৷ তার আগে অবশ্য 'রুখসানা' তে আমাকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে৷ আমি আইটেম সং করা বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আমার ফ্যানদের জন্য এই ফিল্মে আমাকে আবার আইটেম সং করতে হল৷ এছাড়াও আমি সানি দেওলের হোম প্রোডাকশনে একটা ছবি করছি৷ তাই খুব তাড়াতাড়ি আপনারা আমাকে আবার ফিল্মে দেখতে পাবেন৷

আপনি নাকি মডেলিং করতে খুব পছন্দ করেন?

আমি কিছু দিনের জন্য মডেলিং ক্লাস করেছিলাম ঠিকই কিন্তু তা এমন কিছু নয়৷ আমার সব বিষয়ে পারফেকশন খুব ভালো লাগে৷ তাই কিছুদিন ভায়োলিনও শিখেছি৷ কিন্তু কোন শিক্ষাই খুব সহজ কিছু নয়, তাই শেখার চেষ্টা এখনও করে যাচ্ছি৷

আপনি যোগ ব্যায়াম শেখানোর সিডি তৈরি করেছেন, তার কারণ কি?

আমি চেয়েছিলাম যোগ ব্যায়ামের প্রতি মানুষের আকর্ষণ বাড়ুক আর তারা আমাদের দেশের এই অমূল্য বিজ্ঞানের বিশেষত্ব জানুক৷ প্রথমে আন্তর্জাতিক স্তরে কাজ করতে চেয়েছিলাম কিন্তু ভারতে এই সিডি রিলিজের পর দেখা যাচ্ছে অনেক নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের এর প্রতি আকর্ষণ বাড়ছে৷ এই সিডি খুব ভালো ব্যবসা করছে৷

যোগ ব্যায়ামের দ্বারা আপনার কি উপকার হয়েছে?

যোগ ব্যায়ামের ফলে আমি সবার কাছ থেকে প্রশংসা পাই৷ আমার ঘাড়ে একসময় খুব ব্যাথা হত, তখন থেকেই আমি যোগ ব্যায়াম শুরু করি৷ অভ্যাস করার সম্য় থেকে এর নানারকম সুবিধা জানার পর একে ব্যবসায়িক দিক থেকেও কাজে লাগানোর চেষ্টা করেছি৷

কোন রকম দুর্ঘটনা ঘটলে, বলিউডের ভূমিকা কি হওয়া উচিত?

বন্যা বা বম্বব্লাস্ট বা কার্গিলের ঘটনা, দুর্ঘটনা যাই ঘটুক বলিউড সবসময় ফাণ্ড তৈরি করে যে কোন ও বিপদে সাহায্য করে থাকে৷
এখানে তথ্য খুঁজুন
ভিডিও দেখুন
অতিরিক্ত
অনিল প্যাটেল - প্রেসিডেণ্ট অ্যাপোলো ইণ্ডাস্ট্রীজ, মেহসাপা গুজরাট  
প্রখ্যাত লেখিকা ঊর্মি কৃষ্ণ'র সঙ্গে এক সাক্ষাত্কার  
টম ক্রুজকে সঙ্গে চাইঃ শ্রদ্ধা শর্মা
'তুতক তুতক তুতিয়া'র জাদু এখনও রয়েছে- মিল্কিত সিং