মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
কমেডিয়ান রাজু শ্রীবাস্তব

কমেডি...যা আমাদের আনন্দ দেয়, ক্ষণিকের জন্য হলেও ভুলিয়ে দেয় বাস্তব সমস্যা৷ এমনই কমেডি পরিবেশনকারী প্রসিদ্ধ এক কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আজ ওয়েব দুনিয়ার মুখোমুখি হয়েছেন৷ তার সঙ্গে আলোচনার কিছু অংশ আপনাদের জন্য -----

* আপনার নতুন শো সম্পর্কে কিছু বলুন?

এন ডি টিভি ইমাজিনে আমার নতুন শো - 'রাজু হাজির হো' শুরু হতে চলেছে৷ এই শো-এর প্রত্যেক এপিসোডে দুজন করে অতিথিকে আনা হবে৷ শো তে পারফর্ম করব আমি এবং এই শো-এর অতিথি৷ এখন পর্যন্ত এর 20টি এপিসোড শ্যুট করা হয়েছে৷

* বলা হচ্ছে আপনি বিভিন্ন শহরে গিয়ে হাসির কারণ খুঁজে বেড়াচ্ছেন, এর কারণ কি?

আমার এই অভ্যেসটাই সবথেকে ভালো৷ আমার স্বভাবের একটা বিশেষত্ব এই যে, আমি প্রচুর লোকের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসি৷ শুধু তাই নয়, এর সঙ্গে সবরকমের লোকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়৷ বিভিন্ন ধরণের লোকের সঙ্গে মেলামেশা করতে গিয়ে প্রত্যেকের মধ্যে থেকেই আমি হাসির নানা কারণ খুঁজতে থাকি৷ এই শো যাতে নিত্য-নতুন ভাবে পরিবেশিত হয় তার জন্য আমি গত ছয় মাস ধরে আর অন্য কোন কাজে নিজেকে জড়াইনি বা কোন শোতে অংশ গ্রহণ করি নি৷

* আপনার কি মনে হয় আজকালকার ফিল্মে কমেডি থাকা সত্ত্বেও তাতে হাস্যাভিনেতারা নিজেদের প্রকাশ করার সুযোগ কম পাচ্ছেন?

কমেডিয়ানরা সুয়োগ কম পাচ্ছেন, তা নয়৷ আমার মনে হয়, আমার মত স্টেডআপ কমেডিয়ানদের ফিল্মে যাওয়াই উচিত না৷ কারণ জনসাধারণের মধ্যে থেকে তাদের হাসানো ফিল্মে কাজ করার থেকেও ভালো৷ এই কাজকে আরো ভালোভাবে পরিবেশন করে জনগনের মনে জায়্গাটা মজবুত করতে হবে৷ আমি এতোটাই বিখ্যাত হতে চাই যাতে কোন ফিল্ম নির্মাতা বলেন, এই লোকটা ফিল্মে কি করছে৷ বিদেশে তো স্টেডআপ কমেডিয়ানদের নিজস্ব পরিচিতি এতটাই বেশী, তাদের আর আলাদা করে ফিল্মের মাধ্যমে পরিচিতি পেতে হয় না৷

* টিভি শো-এর দ্বারা কি উপযুক্ত কমেডিয়ান পাওয়া যাচ্ছে?

আজকাল তো কমেডির একটা পুরো ইন্ডাস্ট্রী তৈরি হয়ে গেছে৷ মিমিক্রী করেন এমন আর্টিস্টকেও আজকাল স্টেডআপ কমেডিয়ান বলা হচ্ছে৷ জনগনের কাছে এই শো -এর চাহিদা এতটাই বাড়ছে হয়তঃ কিছুদিনের মধ্যে এই কাজের জন্য সংস্থান খোলা হবে বা আর কিছু না হোক খুব তাড়াতাড়ি পাঠ্যক্রমের জন্য এটি নিশ্চয়ই একটা নতুন বিষয় হয়ে উঠবে৷

* কমেডিয়ানরা অন্য আর্টিস্টদের মত এত প্রতিষ্ঠা পান না, এখন কি এই বিষয়ে কোন পরিবর্তন দেখা যাচ্ছে?

এখন লোকেরা কমেডি সম্পর্কে আগ্রহী৷ দেরীতে হলেও লোকে যে এর গুরুত্ব বুঝতে পারছেন তাই যথেষ্ঠ৷

* বেশীর ভাগ কমেডি অনুষ্ঠানে কোন বিশেষ ব্যক্তিকে নকল করে বা কোন অশ্লীলতাকে হাসির মোড়কে পরিবেশন করা হয়৷ এটি কি আপনার কাছে সমর্থন যোগ্য?

আমি অশ্লীলতাকে সমর্থন করি না৷ কিন্তু আমার সঙ্গী যারা আমার মত কমেডি করেন তাদের মতে এটি অশ্লীলতা নয়, এক প্রকার উন্নতি৷ কারণ আজকালকার ছোট ছোট বাচ্চারাও সব কিছু জানতে পারে৷ আমরা যদি এইভাবে প্রদর্শন না করি তাহলে আজকের প্রজন্ম আমাদের কে ডাউন মার্কেট মনে করবে৷ অশ্লীলতা আর উন্নত যুগের সঙ্গে এগিয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ৷ আমরা ভারতীয়রা এই সূক্ষতার মাঝামাঝি জায়গাতে আটকে গেছি৷ আমার মনে হয় কোন প্রকার অশ্লীলতা ছাড়াও লোককে হাসানো সম্ভব ৷

* হাস্য কৌতুকের মাধ্যমে আপনি কি সমাজ কে বিশেষ কোন বার্তা দিতে চান?

নিশ্চয়ই৷ আমরা এত ভালো একটা মাধ্যম পেয়েছি যার দ্বারা অনেক কিছুই বলা সম্ভব৷ এই মাধ্যমকেই কাজে লাগিয়ে অতি অবশ্যই জনসাধারণকে হাসানোর সঙ্গে সঙ্গে সমাজকে ভালো দিক দেখানো আমাদের লক্ষ্য হওয়া উচিত৷

* আপনার পছন্দের কমেডিয়ান কে?

কিশোর কুমার, মেহমুদ, আর স্টেজে জনি লিভার৷ জনির স্টেজ পারফর্ম্যান্স আমার খুব ভালো লাগে৷ তিনি যেভাবে স্টেজে পারফর্ম করেন সেই কমেডির সামান্য অংশও তিনি ফিল্মে করে দেখাতে পারেন নি৷
এখানে তথ্য খুঁজুন
ভিডিও দেখুন 1  |  2
অতিরিক্ত
'বিগ ব্রাদার' খ্যাত শিল্পার সঙ্গে কিছুক্ষণ  
অনিল প্যাটেল - প্রেসিডেণ্ট অ্যাপোলো ইণ্ডাস্ট্রীজ, মেহসাপা গুজরাট  
প্রখ্যাত লেখিকা ঊর্মি কৃষ্ণ'র সঙ্গে এক সাক্ষাত্কার  
টম ক্রুজকে সঙ্গে চাইঃ শ্রদ্ধা শর্মা
'তুতক তুতক তুতিয়া'র জাদু এখনও রয়েছে- মিল্কিত সিং