মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > ইণ্ডিয়ান আইডল খ্যাত অমিত ট্যাণ্ডন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ইণ্ডিয়ান আইডল খ্যাত অমিত ট্যাণ্ডন

ইণ্ডিয়ান আইডলে প্রথম দশ জনের মধ্যে থাকা অমিত ট্যাণ্ডন...তার পরিচিতি শুরু তার আওয়াজ নয়, তিনি বালাজী টেলিফিল্মস এর জন্য 'ক্যায়সা ইয়ে প্যয়ার হ্যায়' সিরিয়ালে পৃথবী-র চরিত্রটিতেও অভিনয় করেছেন৷ কিছুদিন আগেই তার প্রথম অ্যালবাম 'তনহা' রিলিজ হয়েছে৷ অমিত ট্যাণ্ডন এর সঙ্গে ওয়েবদুনিয়ার আলোচনার কিছু অংশ---


* আপনার অ্যালবাম সম্পর্কে কিছু বলুন

আমার অ্যালবাম 'তনহা' রিলিজ হয়েছে৷ ইণ্ডিয়ন আইডল শেষ হওয়ার পর থেকেই আমার ইচ্ছা ছিল একটা অ্যালবাম তৈরি করার৷ এই অ্যালবামে আমার পছন্দের নানা ধরনের গান আছে৷ নানা রকমের গানের সঙ্গে সঙ্গে এর ভিডিও বেশ আলাদা ধরণের৷

* একজন শিল্পীর জন্য তার প্রথম অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ হয় আর আপনি বিবাহিত জীবনেও বেশ সুখী৷ তাহলে আপনি আপনার প্রথম অ্যালবামের নাম 'তনহা' কেন রাখলেন?

হ্যাঁ আমি আমার বিবাহিত জীবনে খুব খুশী৷ আমার অ্যালবামের নাম 'তনহা' রাখার কারণ এই অ্যালবামের টাইটেল ট্র্যাক এবং টাইটেল ভিডিও 'তনহা হু ম্যায়'৷ এই গানের কথা মাথায় রেখেই আমি এই অ্যালবামের নাম রেখেছি 'তনহা' ৷ কারণ লোক এই ভিডিও দেখা বা গান শোনার সঙ্গে সঙ্গে এর নামও মনে রাখবে৷

* এই অ্যালবামে কটা গান আছে?

এতে মোট 14 টি গান আছে৷ তার মধ্যে চারটি ওরিজিনাল গানের রিমিক্স আছে৷ গান গুলির প্রত্যেকটিই বিভিন্ন ধরণের ৷ পপ এবং রক গানের সঙ্গে সুফী গানও আছে৷ আমি যে ধরণের গান শুনতে ভালোবাসি এই অ্যালবামে সেই ধরণের গানও আছে৷ পাঞ্জাবী মিউজিক আমার খুব পছন্দ৷ গুরুদাস মান-র গান শুনতে আমি ভালোবাসি৷ আমি এখনকার পাঞ্জাবী মিউজিকও শুনি৷ রোমাণ্টিক হিন্দী গান আমার বেশ পছন্দ৷ আর এই সব পছন্দের কথা মাথায় রেখেই আমি এই অ্যালবামের জন্য গান নির্বাচন করেছি৷ 'তনহা হু ম্যায়' গানটি থেকে হিপ হপ ফ্লেভার পাওয়া যেতে পারে৷ গানের কথার ওপরেও আমরা বিশেষ খেয়াল রেখেছি৷ গান এর কথায় যাতে তার অর্থ ভালো করে বোঝা যায় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে৷ আমরা গানের কথা এবং সুর নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি৷ আর 'তনহা' এই চিন্তা ভাবনারই বাস্তব রূপ৷

* সাধারণত মিউজিক অ্যালবাম আগে রিলিজ করার পরে তার রিমিক্স আসে৷ আপনি আপনার প্রথম অ্যালবামেই নতুন চারটি গানের রিমিক্স করেছেন৷ এর কারণ কি?

এটি আমার প্রথম অ্যালবাম৷ আমি শ্রোতা এবং দর্শকদের হতাশ করতে চাই না৷ আমার প্রথ্ম অ্যালবাম হওয়ার জন্য এটি আমার কাছে খুব প্রিয়৷ আপনি যখন প্রথম বার কোন কাজ করবেন সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা একেবারে অন্য রকম হয়৷ আমি ভেবে দেখেছি আমার দর্শক এবং শ্রোতাদের আমি প্রথমবার যা কিছু দেবো তার মধ্যে যেন কোন কিছু কম না থাকে৷ সাধারণ গান, রিমিক্স বা ভিডিও সব দিক থেকে আমি আমার অডিয়েন্সের মনোরঞ্জন করতে চাই৷ এই অ্যালবামের শুরুতেই দুটি ভিডিও তৈরি করা হয়েছে৷ খুব তাড়াতাড়ি তৃতীয় এবং চতুর্থ ভিডিও তৈরি করা হবে৷

* 'তনহা' গান টির ভিডিও সম্পর্কে কিছু বলুন

আমি ভেবেছিলাম এর ভিডিও একটু অন্য ধরণের হওয়া প্রয়োজন৷ আজকাল ফিল্মের প্রভাব এত বেশী যে পপ অ্যালবাম কোথায় যেন হারিয়ে যায়৷ তাই আমার মনে হয়েছে নিজের এক আলাদা পরিচিতি তৈরি করার ক্ষেত্রে আমার ভিডিও একটু অন্য রকম হওয়া দরকার৷ এর লুক বেশ ইন্টারন্যাশনাল রাখা হয়েছে৷ 'তনহা' র টাইটেল ভিডিও ট্র্যাকে ব্ল্যাক এণ্ড হোয়াইট সেটিং রাখা হয়েছে৷
ভিডিও দেখুন
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
মানলে সব সত্যি না মানলে কিছু নয়  
আমার নয় সকল কৃষকদের সন্মান  
বিস্ময়ের আর এক নাম ডাঃ প্রতাপ সিং হার্ডিয়া  
কমেডিয়ান রাজু শ্রীবাস্তব  
'বিগ ব্রাদার' খ্যাত শিল্পার সঙ্গে কিছুক্ষণ  
অনিল প্যাটেল - প্রেসিডেণ্ট অ্যাপোলো ইণ্ডাস্ট্রীজ, মেহসাপা গুজরাট