মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > মুখোমুখির অতিথি দারা সিং
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুখোমুখির অতিথি দারা সিং


দারা সিং৷ অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি হলেন একজন প্রসিদ্ধ কুস্তীবিদ৷ রামায়ণ সিরিয়ালে তিনি হনুমানের ভূমিকাটিতে অসাধারণ অভিনয় করে তিনি দর্শক মহলে সাড়া ফেলেন৷ দারা সিং হনুমান রুপটা আজও দর্শকদের মনে গাঁথা হয়ে আছে৷ চলুন দারা সিং এর মনের কথা জেনে নিই৷ দারা সিং এর এই একান্ত সাক্ষাতকারটি নিয়েছেন গায়ত্রী শর্মা৷

প্রশ্ন: কি ভেবে আপনি খেলা থেকে অভিনয়ে পা রেখেছেন?

উত্তর: সিনেমাতে অভিনয় করার আমার কোন ইচ্ছা ছিল না৷ খেলার মধ্যেই আমি আনন্দে ছিলাম৷ কিন্তু এর মাঝে এক প্রডিউসার আমাকে ফিল্মে কাজ করার কথা বলেন৷ তাঁর কথা শুনেই আমি সিনেমায় অভিনয় করি৷ এতে আমার খেলার উপর প্রভাব পড়েছে৷ ধীরে ধীরে খেলা এবং অভিনয় দুটোতেই সামঞ্জস্য বজায় রাখি৷

প্রশ্ন: অ্যাকশন এবং ধার্মিক দুই ধরণের ছবিতেই আপনি অভিনয় করেছেন৷ কোন ধরনের ছবিতে অভিনয় করে আপনি বেশী আনন্দ উপভোগ করেছেন?

উত্তর:সব ধরনের সিনেমাই ভাল৷ তবে দর্শকরা যেটাকে পছন্দ করে তা হল ধার্মিক ছবি৷ আমি ধার্মিক ছবিতে অভিনয় করেই বেশী আনন্দ পেয়েছি৷

প্রশ্ন: হনুমান চরিত্রটিতে আপনি অসাধারণ অভিনয় করেছিলেন৷ রামায়ণের হনুমানের চরিত্রটির জনপ্রিয় হবার পিছনে কি কারণ ছিল?

উত্তর: রামায়ণের নির্মাতা রামানন্দ সাগর ভীষণ ধর্মপরায়ন ব্যক্তি ছিলেন৷ তিনি বলেছিলেন সব তারকাদেরই তাঁর নির্দেশ মত কাজ করতে হবে৷ এই ধারাবাহিকের সব তারকারাই পুরো মনযোগ সহকারে এতে কাজ করেছে৷ অফুরন্ত পরিশ্রমই রামায়ণের সব চরিত্রগুলোই অমরত্ব প্রদাণ করেছে৷ দর্শকরা হনুমানের চরিত্রটাকে বেশী পছন্দ করেছে কারণ এর পিছনে ঈশ্বরের কৃপা ছিল৷

প্রশ্ন: বর্তমানে আপনি ছবিতে কি ধরণের চরিত্রে অভিনয় করছেন?

উত্তর: আমি এখন খুব কম ছবিতে অভিনয় করি৷ যদি কোন রোল করি তো দাদু এবং ঠাকুরদার চরিত্রে অভিনয় করি৷

প্রশ্ন: আপনি আগেকার অভিনেত্রীদের সঙ্গেও অভিনয় করেছেন৷ বর্তমান যুগের অভিনেত্রীদের সঙ্গেও অভিনয় করছেন৷ দুই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ব্যবধান কতটা?

উত্তর: কোন পরিবর্তন নেই৷ আমি বর্তমান যুগের অভিনেত্রী করিনার সঙ্গে জব উই মেট ছবিতে অভিনয় করেছি৷ আমার মনে আগের তুলনায় বর্তমান যুগের অভিনেত্রীরা বেশী পরিশ্রমী৷


প্রশ্ন: কুস্তিতে বর্তমান প্রজন্মের ছেলেদের ভবিষ্যটতা উজ্জ্বল বলে মনে হয়?

উত্তর: আমি মনে করি আমাদের দেশে খেলোয়াড়রা কুস্তিতে উল্লেখযোগ্য কোন নিদর্শন গড়তে পারে৷ কিন্তু অর্থের অভাবে তারা এগিয়ে যেতে পারেন না৷ কুস্তিতে যাদের আগ্রহ রয়েছে তারা অধিকাংশই গরীব হওয়ার জন্য কিছু করতে পারেন না৷ ধনী পরিবারের ছেলেদের এতে আগ্রহ থাকে না৷ গরীব শিশুদের মধ্যে উত্সাহ বেশী থাকে কিন্তু অর্থের অভাবের জন্য তারা নিজেদের বিকাশ করতে পারেন না৷

প্রশ্ন: ভারতীয় খেলোয়াড়রা কি আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারবে?

উত্তর: ভারতের খেলোয়াড়দের মধ্যে সেই ক্ষমতা রয়েছে৷ কুস্তিতে খেলোয়াড়দের সঠিক প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তারা আন্তর্জাতিক ক্ষেত্রেও নাম করবে৷

প্রশ্ন: ওয়েবদুনিয়ার পাঠকদের কি ম্যাসেজ দেবেন?

উত্তর: ওয়েবদুনিয়া পোর্টাল খুব ভাল কাজ করছে৷ ভগবানের কাছে এটাই প্রার্থনা করবে যে ভবিষ্যতে ওয়েবদুনিয়া যেন আরও ভাল কাজ করে৷ ওয়েবদুনিয়ার জন্য আমার এই শুভ কামনাই রইল৷
ভিডিও দেখুন
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: মুখোমুখির অতিথি দারা সিং
অতিরিক্ত
মুখোমুখির ক্যানভাসে চিত্রশিল্পী অমরজিত সিং  
'মিস ইন্ডিয়া আর্থ'তনভী ব্যাস  
জঙ্গি নাশকতার জবাব পাকিস্তানে হামলা  
বিখ্যাত উর্দু কবি: রাহত ইন্দোরী  
সুরিন্দরের ভূমিকায় পরিবর্তিত শাহরুখ  
প্রসিদ্ধ ব্যঙ্গকার ডঃ শিব শর্মা