
গজল শুনতে কার না ভাল লাগে৷ গজলে রয়েছে মেলোডি৷ গজল গাওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়৷ শব্দকে সঠিক উচ্চারণ তার সঙ্গে সুরে ঢালা সবটাতেই নিপুনতা দরকার৷ গজল শুনলেই গুলাম আলীর কথা মনে পড়ে৷ তবে গজলের দুনিয়াতে উস্তাদ মহম্মদ হুসেন আর অহমদ হুসেনের নামটাও অপরিচিত নয়৷ এই ভ্রাতৃদ্বয়ের গজল গায়কীর ছন্দে মাতেন দর্শকরা৷ চলুন মুখোমুখির এই পর্বে এই শিল্পী ভ্রাতৃদ্বয়ের মনের কথা জেনে নিই৷ প্রশ্ন: সাধারণ থেকে গজল গায়ক এই যে জার্নি এই জার্নিটার সম্বন্ধে কিছু বলুন৷ উত্তর:আল্লাহার করম আর মা বাবার আশীর্বাদেই আজ আমরা দর্শকদের সামনে যেতে সমর্থ হয়েছি৷ ছোটবেলাতেই বাবা উস্তাদ মরহুম অফজল হুসেনের কাছ থেকে জয়পুরে সঙ্গীতের শিক্ষা লাভ করেছিলাম৷এরপরে 1959 সালে শিশু শিল্পী জয়পুর আকাশ বানীতে গান করি৷ বি গ্রেড, এ গ্রেড এরপরে ভারত সরকার আমাদের টপ গ্রেড সন্মানে ভূষিত করেছে৷ প্রায় 40-45 বছর ধরে আমরা দর্শকদের সামনে গান গাইছি৷ প্রশ্ন: আপনাদের অ্যালবাম সম্বন্ধে কিছু বলুন৷ উত্তর: এখনও পর্যন্ত আমদের দুই ভায়ের 45 টা অ্যালবাম বাজারে এসেছে৷ এদের মধ্যে উল্লেখযোগ্য অ্যালবাম গুলো হল গুলদস্তা,মেরি মোহব্বত, দ্য গ্রেট গজলস,কৃষ্ণ জনম ভয়ো আজ, কশিশ,রিফাকত,ইয়াদ করতে রহে, নুর-এ-ইসলাম ইত্যাদি৷ প্রশ্ন: এ পর্যন্ত আপনারা যে সন্মান লাভ করেছেন তার বিষয়ে কিছু বলুন৷ উত্তর: রাজস্থান সরকার আমাদের স্টেট অ্যাওয়ার্ড দিয়েছে৷ এছাড়া রাজস্থান সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, বেগম আখতার অ্যাওয়ার্ড, নই দিল্লী অ্যাওয়ার্ড লাভ করেছি৷ উত্তর প্রদেশ সরকার দিয়েছে 'মির্জা গালিব অ্যাওয়ার্ড', মহারাষ্ট্র সরকার 'অপনা উত্সব অ্যাওয়ার্ড'দিয়েছে৷ প্রভৃতি নানা সন্মানে আমাদের ভূষিত করা হয়েছে৷ প্রশ্ন: কোন গজলটা গেয়ে আপনার খ্যাতি লাভ করেছেন? উত্তর: সবার প্রথমে আমরা গুলদস্তা অ্যালবামের জন্য 'ম্যায় হবা হু', 'কহা বতন মেরা' এই দুটো গান গেয়েছিলাম৷ এই গজলটাতে আমরা হারমোনিয়ামকে ব্যবহার করি৷ প্রথমে দর্শকরা এই বিষয়টাতে নজর দেন নি৷ পরে যখন বুঝতে পারেন তখন এতেই আমরা সাফল্য লাভ করি৷ প্রশ্ন: সব অনুষ্ঠানেই আপনাদের যুগলবন্দী থাকে৷ এর পিছনে কি কারণ রয়েছে? উত্তর: আমরা এক বাড়িতেই জন্মেছি৷ আমাদের বাবা আমাদের এটাই শিখিয়েছেন যে কোন কাজ একসঙ্গে করো৷ তিনি আমাদের জুটি তৈরী করেছিলেন৷আমাদের এই সম্পর্কটা একেবারেই ঠুনকো নয়৷ আমাদের রক্ত এক,ভাবনা এক এবং সুরও এক৷ প্রশ্ন: সঙ্গীতের জগতে বর্তমানে পপ,ইন্ডিপপ এবং রিমিক্সের দৌড় চলছে৷ এর মধ্যে গজলের কদর কি আছে? উত্তর: এটা তো প্রকৃতির নিয়ম৷ এখানে ঋতু থেকে শুরু করে অবস্থা চিন্তাভাবনা সব কিছুই বদলে যায়৷ কখনও কখনও মানুষ এক্স পেরিমেন্ট করে৷ যাদের আমরা পপ, ইন্ডিপপ, রিমিক্স নামে জানি৷ কোন গানই খারাপ নয়৷ তবে সেই গানটা খারাপ যার মধ্যে কোন সুর নেই৷ যে লয়টা সত্যিই সুন্দর যা শুনে আপনি মনে শান্তি পাবেন৷ যে লয়ে শুধু নাচতে ইচ্ছে করে তা ভাল না৷ প্রশ্ন: গুলজারের লেখা গান অস্কার পেয়েছে৷ কিন্তু গজল লেখায় তিনি এখনও সেরকম একটা নাম করতে পারেন নি কেন? উত্তর: এটা তো পছন্দের উপর নির্ভর করে৷ যদি কোন বিষয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় তার মানে এটা নয় যে সে অন্য বিষয়ে ভালো না৷ প্রশ্ন: কোন গজলটা গাইতে আপনারা দুজনাই পছন্দ করেন?উত্তর: যেটা দর্শকদের ভীষণ ভালো লাগে 'অ্যায় মেরে সাথী চল', 'ম্যায় হবা হু কহা বতন মেরা'৷ প্রশ্ন: ওয়েবদুনিয়ার পাঠকদের কি ম্যাসেজ দেবেন? উত্তর: ওয়েবদুনিয়া নিরন্তর এগিয়ে যাক৷ উন্নতির শিখরে পৌঁছাক৷ আমরা এই শুভকামনাই জানাচ্ছি৷ এর সঙ্গে পাঠকদের কাছে আমাদের অনুরোধ যদি আপনারা গান শোনেন তো ভাল গান শুনুন৷ ভাল শিল্পীদের শুনুন৷ সেটাই আমাদের কাছে আনন্দের হবে৷
|