মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > মুখোমুখি > সাক্ষাত্কার > মুখোমুখিতে স্মৃতি ইরানী
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুখোমুখিতে স্মৃতি ইরানী
ভিকা শর্মা, গায়ত্রী শর্মা

'কিউকি সাস ভি কভি বহু থি' স্টার প্লাসের এই জনপ্রিয় সিরিয়ালের তুলসীকে কেনা চেনে৷ শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সকলেই তুলসীর অভিনয়ের গুণ গেয়েছেন৷ ছোট পর্দাতে রাজ করে এবার তিনি রাজনীতির ক্ষেত্রেও দক্ষ নেত্রী হিসাবে নিজেকে প্রমাণ করতে চাইছেন৷ বিজেপির হয়ে প্রচারে নেমেছেন তিনি৷ তবে রাজনীতির পাশাপাশি অভিনয়টাও জারি রেখেছেন সমান তালে৷ চলুন তুলসী ওরফে স্মৃতি ইরানী তাঁর অভিনয় নিয়ে কি বলছেন তা জেনে নিই৷

প্রশ্ন: তুলসী চরিত্রটির মধ্যে দিয়ে আপনি অসাধারণ খ্যাতি লাভ করেছেন৷ এর পিছনের কারণটা কি?

উত্তর: ভাগ্য৷ কারণ পরিশ্রম সবাই করে৷ এর মধ্যে কম সংখ্যকেরই ভাগ্য চমকায়৷ আমার মনে হয় আমি পরিশ্রম করেছি৷ আর ঈশ্বর আমাকে আশীর্বাদ দিয়েছেন৷ এর ফলেই তুলসী সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়েছে৷

প্রশ্ন: রাজনীতিতে আসার পরও আপনি তুলসী ইমেজ থেকে বেরোতে পারেন নি৷ এর পিছনের কারণটা কি?

উত্তর: যেই চরিত্রটা আমি নিজেই রচনা করেছি তার থেকে নিজেকে কি করে আলাদা করব৷ বর্তমান যুগে কোন মহিলার পক্ষেই রাখী সাবন্তের মত গ্ল্যামারাস ইমেজ থেকে সম্পূর্ণ পৃথক একেবারে ভারতীয় বধূ রুপে ক্রমাগত 8বছর ধরে দর্শকদের মনে রাজ করা সত্যিই কঠিন ব্যাপার৷ ঐ কাজটা আমি করেছি৷ সফলতাও হাসিল করেছি৷ যে চরিত্রটির মধ্যে দিয়ে আমি সফলতার শিখরে পৌঁছেছি তার থেকে নিজেকে কি করে আলাদা করব৷

প্রশ্ন: কিউকি... থেকে হঠাত করে সরে যাওয়ার ফলে আপনার ফ্যানদের কি প্রতিক্রিয়া ছিল?

উত্তর: একজন অভিনেত্রী হিসাবে এটা ভেবে আমার আনন্দ হয় যে তাদের প্রেমটা সিরিয়ালের মধ্যেই সীমিত ছিল না৷ সিরিয়াল চলাকালীনও আমি তাদের ভালোবাসা পেয়েছি৷ সিরিয়াল বন্ধ হওয়ার পরেও এটা বজায় আছে৷ এখনও আমি যেখানেই যাই মানুষ আমাকে সন্মান দেয়৷ আমাকে অভ্যর্থনা জানায়৷

প্রশ্ন: যদি আপনি অভিনেত্রী না হতেন তাহলে কোন ক্ষেত্রে কেরিয়ার গড়তেন?

উত্তর: নিঃসন্দেহে আমি একজন স্বেচ্ছাসেবক হতাম৷

প্রশ্ন: ব্যক্তিগত জীবনে তুলসীর সঙ্গে স্মৃতির কি কি মিল রয়েছে?

উত্তর: পরিবারে যে সংস্কার পেয়েছি কিউকিতেও সেই সংস্কারকেই দেখানো হয়েছে৷ সেইজন্য তুলসী চরিত্রটাকে একেবারে সাবলীল ভাবে অভিনয় করতে পেরেছিলাম৷ তুলসী আর স্মৃতির পার্থক্য একটাই তা হল তুলসীর পাকা চুল ছিল৷ আর স্মৃতির কালো চুল৷ কিউকিতে তুলসী মন্দিরাকে শহ্য করতে পারে কিন্তু স্মৃতি কোন মন্দিরাকে শহ্য করতে পারবে না৷

প্রশ্ন: আজকাল অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরাই রাজনীতিতে পা রাখছেন৷ এর পিছনের কারণটা কি?

উত্তর: এটা তো তাদের জিজ্ঞাসা করুন যারা রাজনীতিটাকে বিকল্প হিসাবে রাখেন৷ আমি একজন স্বেচ্ছাসেবকের পরিবারে জন্মেছি এবং মানুষ হয়েছি৷ সেইজন্য আমার কাছে এটা কোন নতুন ব্যাপার নয়৷

প্রশ্ন: ওয়েবদুনিয়ার পাঠকদের আপনি কি ম্যাসেজ দেবেন?

উত্তর: আসন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আপনাদের একটা ভোট দেশের ভবিষ্যত বদলে দিতে পারে৷ জানি এখন প্রচন্ড রোদ৷ কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ পরিবারের সঙ্গে গিয়ে ভোট দিন৷
ভিডিও দেখুন
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
মুখোমুখি মল্লিকা সারাভাই
মুখোমুখিতে গজল গায়ক হুসেন ভ্রাতৃদ্বয়  
মুখোমুখির অতিথি দারা সিং  
মুখোমুখির ক্যানভাসে চিত্রশিল্পী অমরজিত সিং  
'মিস ইন্ডিয়া আর্থ'তনভী ব্যাস  
জঙ্গি নাশকতার জবাব পাকিস্তানে হামলা