ঘুম না আসা একটা রোগ৷ যাদের রাতে ঘুম হয় না তারা নানারকম শারীরিক সমস্যায় ভোগেন৷ স্বাস্থ্য ভাল রাখত গেলে রাতে ভাল ভাবে ঘুমোতে হবে৷ কিছু কিছু মানুষ ঘুম হয় না বলে অনেক সময় ঘুমের ওষুধ খান৷ আর এই ঘুমের ওষুধ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ৷ ঘুম যদি ঠিক মত হয় তাহলে মানসিক এবং শারীরিক সব ক্লান্তি দূর হয়ে যায়৷ প্রত্যেক ব্যক্তির রাতে 7-8 ঘন্টা ঘুমানো উচিত৷ ভাল ঘুম হলেই মন সতেজ থাকে৷ মনে স্ফূর্তি আসে৷
ঘুম না আসার মূল কারন
মানসিক চিন্তা, রাগ, অধিক উত্তেজনা, ধুমপান, অত্যাধিক পরিমানে চা কফি খাওয়া, প্রয়োজনের তুলনায় কম খাবার খাওয়া, অত্যাধিক পরিমানে মশলাযুক্ত খাবার খাওয়া৷
অনিদ্রারের খাদ্যের ভূমিকা
অনিদ্রার পিছনে খাদ্য একটা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে৷ কিছুদিন আগে অনিদ্রা নিয়ে একটা গবেষণা করা হয়েছিল৷ এতে ধরা পড়েছে যে সঠিক খাবার গ্রহন করলে অনিদ্রার হাত থেকে মুক্তি পাওয়া যাবে৷
কি কি জিনিস বেশী পরিমানে খাবেন না?
চিনি, ময়দা, তৈলাক্ত কোন খাবার, চর্বীযুক্ত পদার্থ, গরম মশলা এবং বেশী মশলাযুক্ত খাবার৷ এছাড়া চা এবং কফি, চকলেট, কোল্ড ড্রিংক্স, অ্যালকোহল ইত্যাদি সেবন করবেন না৷ অনিদ্রা থেকে বাঁচতে কি খাবেন?
অঙ্কুরিত আনাজ, দই, দুধ, তাজা ফল, সবুজ শাক সবজী, সালাড প্রভৃতি জিনিসগুলো বেশী করে খাবেন৷
অনিদ্রা থেকে বাঁচার উপায়
* নিয়মিত সময়ে রাতে শুতে যান৷ সকালে রোজ নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন৷
* মানসিক উত্তেজনা কাটিয়ে উঠার চেষ্টা করুন৷
* নিয়মিত ব্যায়াম করুন৷
* রাতে বেশী মশলাদার খাবার খাবেন না৷
* প্রত্যেক দিন খাওয়ার পরে কিছুক্ষন পায়চারী করুন৷
* শোওয়ার আগে প্রতিদিন একগ্লাস হালকা গরম দুধের মধ্যে মধু মিশিয়ে সেই দুধ পান করুন৷
* শোওয়ার সময় সুতীর ঢিলেঢালা পোশাক পড়ে শুন৷
* সব সময় বাঁ দিকে কাত হয়ে শোবেন্৷
* ঘুমোতে যাওয়ার সময় আপনার পছন্দের মিউজিক শুনুন৷ অথবা কোন পত্রিকা পড়ুন৷
* ঘুমোনোর আগে যদি স্নান করে নেন তাহলে ঘুম ভাল হবে৷
* ঘর অন্ধকার করে শুন৷
* বিছানায় হালকা রঙের চাদর বিছান৷ আর বিছানা ভাল করে ঝেড়ে নিন৷
|