মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > স্বাস্থ্য > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ভারতে হবে সবচেয়ে বেশি হৃদরোগী
গরীবদের উপর হৃদরোগের সংকট বেশি

NDND
বিজ্ঞানীদের একটি সমীক্ষায় নতুন তথ্য উঠে এল৷ তাদের মতে আগামী দুই বছরে ভারতে হৃগরোগীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি হবে৷ ভারত ও কানাডার বিজ্ঞানীরা এই সমীক্ষাটি চালায়৷

সমীক্ষায় জানা গেছে গরীব হওয়ার কারণে অনেকে হৃদরোগের চিকিত্সা করাতে অসমর্থ হয়৷ এছাড়াও ভারতে চিকিত্সা বীমার ভাল ব্যবস্থা না থাকার জন্য তিন-চতুর্থাংশ লোক নিজেদের চিকিত্সা নিজেরাই বহন করে৷ আবার এদের মধ্যে অনেকে প্রয়োজনের সময় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারে না৷

যদি হার্ট অ্যাটাক হওয়ার পর রোগী হাসপাতালে যায় তখন আবার চিকিত্সা করবার মত তাদের পকেটে প্রয়োজনীয় পয়সাও থাকে না৷ যদিও চিকিত্সার উপযুক্ত ওষুধের ব্যাপারে ভারত অন্য কোন বিকশিত দেশের থেকে পিছিয়ে নেই৷

এছাড়াও দেখা গেছে ভারতে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সবচেয়ে বেশি বাড়ছে, যেটা আবার অন্যান্য দেশে অনেক কম৷ বেঙ্গালুরে সন্ত জন ন্যাশানাল অ্যাকাডেমী অফ হেলথ সায়েন্সর ডাক্তার ডেনিস জেবিয়ারের মতে 2010 সাল পর্যন্ত সারা বিশ্বের হৃদরোগীর 60 শতাংশ ভারতে থাকবে
NDND


শুধুমাত্র ভারতে নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা বেশি দেখা যাচ্ছে৷ সমীক্ষাতে বলা হয়েছে যদি হাসপাতালে পৌঁছাতে দেরী না করলে ও আপাতকালীন চিকিত্সা ব্যবস্থা দিতে পারলে হৃদরোগে মৃত্যুর সংখ্যা অনেক কমবে৷

ডাঃ জেবিয়ার দল 89টি দেশে 21 হাজার হৃদরোগীর উপর সমীক্ষা চালিয়েছে৷ তাতে একটা তথ্য উঠে এসেছে ভারতে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা, সেখানে অন্যান্য দেশে 3 ঘন্টার মধ্যে চিকিত্সা শুরু হয়ে যায়৷
অতিরিক্ত
বড় মাথা লম্বা আয়ুর পরিচয়!
অনিদ্রা থেকে বাঁচুন
দই এর গুনাগুন
রোগ বাড়বে মানুষেরঃ হু
বেশি জল খাওয়া শরীরের পক্ষে ভাল!!!
গ্যাসট্রো রিফরো ইনফ্লাক্স থেকে বাঁচুন