চিলির রাজধানী স্যান্টিয়াগোর খুব কাছের একটি শহরের মেয়র বৃদ্ধদের আর্কষিত করার জন্য একটি নতুন পথ অবলম্বন করলেন৷
তিনি বুড়ো লোকেদের জন্য বিনামূল্যে ভায়াগ্রা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ভায়াগ্রা যৌন উত্তেজনা বাড়াবার একটি ওষুধ৷ মেয়র গোঞ্জালো নাবারেট্টী মুতোজের মতে বৃদ্ধদের জীবনস্তর একটু ভাল করার আশায় এইসব লোকেদের বিনামূল্যে ভায়াগ্রা দেওয়ার কথা ভেবেছেন৷
60 বছরের ঊর্ধ্বে লোকেদের ভায়াগ্রা দেওয়া হবে যারা সাধারণত কর্মঠ ও বিশেষ করে বস্তী অঞ্চলে থাকে৷ কিন্তু সমালোচকরা মেয়রের এই সিদ্ধান্তকে ভোটের চমক ছাড়া আর কিছুই বলেন নি৷ তাদের মতে বিশেষ কিছু লোককে বিনামূল্যে ভায়াগ্রা দেওয়া হচ্ছে৷
মেয়র ভায়াগ্রা দেওয়ার ব্যাপারে বলতে গিয়ে জানান তিনি যখন ডাক্তাররুপে কাজ করতেন তখন বেশি বয়সের লোকেদের মধ্যে যৌন জীবনের সমস্যা সমাধান করার চেষ্টা করতেন৷
মেয়রের মতে তাঁর এই পদক্ষেপ বেশি বয়সের লোকেদের একটু ভাল জীবনযাপন করতে সাহায্য করবে৷ যারা এই ওষুধের দাবি করেন তাদের মাসে চারবার ভায়াগ্রা দেওয়া হবে৷ কিছুদিনের মধ্যেই ডাক্তাররা তাদের নিজেদের ডিসপেনসারী থেকে বিনামূল্যে ভায়াগ্রা বিতরণ শুরু করবে৷
|