এখনও পর্যন্ত কম্পিউটারের থেকে মানসিক চিন্তা ও তার থেকে সমস্যা নিয়েই বেশি শোনা যায়৷ কিন্তু বর্তমানে জানা গেছে কম্পিউটারের কী-বোর্ড আমাদের ব্যবহৃত শৌচালয় থেকে বেশি নোংরা৷
কারণ এখানেই সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া থাকে৷ এই দাবি করেছেন বৈজ্ঞানিক মাইক্রোবায়োলোজিস্ট জেমস ফ্রান্সিস৷ তিনি লন্ডনে অনুসন্ধান করবার পর জানিয়েছেন ই-কোলাই ও এস-অরেন্স নামের ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে কী-বোর্ডে থাকে৷
এইসব ব্যাকটেরিয়াগুলিই ডায়রিয়া ও মিতলী ধরণের রোগের জন্য দায়ী৷ কী-বোর্ডে পাওয়া এইসব ব্যাকটেরিয়াগুলির পরিমাণ শৌচালয়ের থেকে বেশি ছিল৷ এর কারণ হিসাবে জেমস জানান বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারী নিজেদের ডেস্কে কিছু না কিছু খান, তার খানিকটা অংশ কী-বোর্ডে রয়ে যায়৷
এছাড়াও বাথরুম যাওয়ার সময় কিংবা জল খাওয়ার সময় কিছুটা আর্দ্রতা কী-বোর্ড পেয়ে থাকে, যেটা ব্যাকটেরিয়াদের বেঁচে থাকার আদর্শ পরিবেশের সৃষ্টি করে৷ এছাড়াও ব্যবহারকারীরা কম্পিউটার ঠিক করে পরিষ্কার করে না৷
4000 জনকে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন৷ তাদের মধ্যে 22 শতাংশ জানিয়েছিল মাসে তারা একবার কী-বোর্ড পরিষ্কার করে৷ মনিটর একবার পরিষ্কার করে মাত্র 27 শতাংশ৷ 10 শতাংশ লোক এমন ছিল যারা কখনও কম্পিটার পরিষ্কার রাখাটার কোন গুরুত্বই দিত না৷
20 শতাংশ মানুষ কখনও মাউস পরিষ্কার করে নি৷ তিনি আরও জানিয়েছেন কম্পিউটারের সঙ্গে হেডফোন পরিষ্কার রাখাটা অত্যন্ত জরুরী, না হলে মস্তিষ্কের গুরুতর রোগ হতে পারে৷
|