এবার সমুদ্রের উপর জাহাজে যোগবিদ্যা শেখাবেন বাবা রামদেব৷ রামদেবের পতঞ্জলে যোগ পীঠ তথা কলকাতার বিশ্ব জাগৃতি মিশন সংঘ এটার আয়োজন করেছে৷
এবারের যোগবিদ্যা শিখবেন রীতিমত ধনী সম্প্রদায়ের মানুষ৷ বাবা রামদেব সুপার বিরগো জাহাজে প্রায় 1000 জন শিষ্যকে যোগবিদ্যা শেখাবেন৷ বিশ্ব জাগৃতি মিশন সংঘের তরফে জানানো হয়েছে মোট আটদিনের যোগশিবিরে যোগ শিষ্যদের দিল্লী, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুর থেকে বিমানে করে হংকং নিয়ে যাওয়া হবে৷
এখান থেকে যোগ শিবির শুরু হবে৷ পাঁচ দিন যোগ শিবির হবে ভিয়েতনাম ও চিনে এবং 2 দিন হবে হংকংয়ে৷ এক একজন শিষ্যকে এর জন্য খরচ করতে হবে মাত্র 73 হাজার টাকা৷ এই সময়ে যোগ শিষ্যদের পুরোপুরি বিশুদ্ধ শাকাহারী খাবার দেওয়া হবে৷
|