বর্তমানে বিশ্বে বেশীরভাগ মানুষের স্ট্রোক এবং হৃদরোগে মৃত্যু হচ্ছে৷ এইচ আই ভি-এডস, ডায়েরিয়া, ম্যালেরিয়া এবং টিউবারকিউলিসের পাশাপাশি মানুষ স্ট্রোক এবং হৃদরোগে আক্রান্ত হচ্ছেন৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় এই তথ্যটি ধরা পড়েছে৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ডব্লু এইচ ওর হেলথ স্ট্যাটিসটিক্স এবং ইনফরমেটিক্সের নির্দেশক টাইস বোয়ের্মা বলেন সারা বিশ্ব জুড়ে এই ধরনের রোগে মৃত্যুর হার দিন দিন বাড়ছে৷ এই পরিবর্তনের ধারা আমরা লক্ষ্য করেছি৷
উন্নতশীল দেশগুলোতে এইচ আই ভি\ এডস,টিউবারকিউলোসিস এবং ম্যালেরিয়া এই ধরনের ছোঁয়াচে রোগ হয়৷ কিন্তু বেশীরভাগ দেশের মানুষই স্ট্রোক এবং হৃদরোগে মারা যান৷
|