মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > স্বাস্থ্য > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ছোটো শিশুদের উপর পরিবেশের প্রভাব  Search similar articles
গীতা কৈরী

Geeta KoiriWD
আপনি জেনে অবাক হবেন এক অবাস্তব ঘটনার কথা শুনে যা ইন্টারনেটের একটি ঘটনা৷ ঘটনাটি হল ইন্টারনেটে দেখাচ্ছে যে একটি ছোট্টো শিশু পোষা দুটি রাজহাঁসের সঙ্গে বসে আছে শুধু যে বসে আছে তাই নয়৷ মজার কথা হল শিশুটিও ওই রাজহাঁস দুটির মতোই একই আকৃতিতে বসে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পর পর তিনটি রাজহাঁস বসে আছে৷ এ তো রাজহাঁস হল কিন্তু শিশুটি যে একেবারেরই রাজহাঁসের নকল করছে৷ এমন ঘট দেখে তো হাসি পাওয়ারই কথা৷ কারন তার বাড়ীতে তিনটি পালিত কুকুরও রয়েছে ভবিষ্যতে হয়তো সে সেই কুকুরগুলোর মতো ঘেউ ঘেউ করে ডাকতে না শুরু করে দেয়৷ যাই হোক না কেন এ তো গেল হাসি মজার কথা৷

কিন্তু এই মজার মধ্যেও এতটা সত্য লুকিয়ে আছে যে বড়দের ভাষা, হাব-ভাবই নয় আচরণ ও ব্যবহারও সবই শিশুদের প্রভাবিত করে৷ বাচ্চারা যখন " রান্নবাটি " খেলে তখন মায়ের শাড়ি পড়ে, শিক্ষকের চশমা পড়ে একইরকম নকল করার চেষ্টা করে৷ যা তারা বড়দের দেখে শেখে তাহাই করার চেষ্টা করে৷ যে সকল ঘরে গৃহযুদ্ধ চলে সেই সকল ঘরের বাচ্চারা নকল বন্দুক বানিয়ে খেলা করতে থাকে৷ বেশ কিছুদিন আগের ঘটনা মণিপুরের একটি ঘর থেকে খেলার বন্দুক ফেলে দেওয়া হয়েছে৷ কারণ তাদের মধ্যে একটি বাচ্চা আতঙ্কবাদী ও অন্যজন বাচ্চা সুরক্ষাকর্মী হওয়ার নকল করে খেলা করত৷ তবে ভেবে দেখুন কতটা প্রভাব ফেলছে বর্তমানে বাচ্চাদের উপরে৷

হলিউডের একজন অভিনেত্রী গর্ভবতী হয়েছেন৷ সারাবিশ্বের মিডিয়ার কাছে এঅটি প্রচারের একটি বড় বিষয় হয়ে উঠেছে৷ অভিনেত্রী নিজেও
  ছোট্টো শিশুদের সামনে যেমন সম্মানের অলঙ্কার তৈরি করবেন তা দেখে তারা তেমনই অলঙ্কার তৈরি করবে৷ ঠিক তেমনই সম্মান পিতা-মাতাও পাবেন৷ সুন্দর সুস্থ সমাজের শিশু তৈরি করতে হলে প্রথমে নিজেদের পরিবর্তন করতে হবে৷      
এই তথ্য বিষয়ের প্রচার করে ভীষণ আনন্দ উপভোগ করেন৷ যখন আশেপাশের জনসাধারণের কাছে মহান ঘটনা তখন অভিনেত্রীর ছোট্টো শিশুটির উপরে যে এর প্রভাব পরবে না তা কি করে সম্ভব? আর ছোট্টো শিশু সর্বাধিক প্রভাবিত হয় তার পালনকর্তা, ও শিক্ষকের কাছ থেকে গ্রহণ করে৷ তাঁরাই তার কাছে " রোল মডেল " হয়৷ শিশুদের উপর মা-বাবা ও খুবই কাছের মানুষের প্রভাব এত বেশী বিস্তার করে যে তা ধারণার বাইরে, হুবহু তাদের নকল করে শিশুরা৷


আসল কথা যেমন ভাবী সমাজ আমরা চাইছি, ঠিক তেমনই সমাজ আমাদের নিজেদেরই তৈরি করতে হবে৷ ভবিষ্যতের বাচ্চাদের কাছে আমরা যা আশা করছি তার জন্য নিজেদের তৈরি করতে হবে, নিজেদের পরিবর্তন করতে হবে৷ যেমন-পিতা তাঁর শিশুকে শিক্ষা দিচ্ছেন যে পাঠ্যক্রমে লেখা আছে ঘুষ নেওয়া সামাজিক অপরাধ৷ কিন্তু তিনিই অন্যজনের কাছ থেকে ঘুষ নিচ্ছেন৷ আর মনে মনে ভাবছেন যে, বাচ্চা ভ্রষ্টাচার দেখার পরেও সুস্থ সমাজ তৈরি করুক আর বাবা-মাকে সম্মান করুক ও এমন কোনও অপরাধ বা ভ্রষ্টাচার না করুক৷ তা কখনওই সম্ভব নয়৷ আপনারাই ভেবে দেখুন না যে এমন কি কখনও সম্ভব হতে পারে৷ ছোট্টো শিশুদের সামনে যেমন সম্মানের অলঙ্কার তৈরি করবেন তা দেখে তারা তেমনই অলঙ্কার তৈরি করবে৷ ঠিক তেমনই সম্মান পিতা-মাতাও পাবেন৷ সুন্দর সুস্থ সমাজের শিশু তৈরি করতে হলে প্রথমে নিজেদের পরিবর্তন করতে হবে৷ এ বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আমাদের জানাবেন৷
অতিরিক্ত
পেশ্যান ফল খেলে হাঁপানী কমে
স্ট্রোক ও হৃদরোগে মৃত্যুর হার বাড়ছে
'পোলী পিল' চমত্কারী ওষুধ
হৃদরোগীদের জন্য বায়োসেন্সার
জাহাজে যোগ বিদ্যা রামদেবের
শৌচালয় থেকে বেশি নোংরা কী-বোর্ড