যদি আপনি এদের হজম করতে পারেন তাহলে এদের খেয়ে দেখুন৷ এরা খুবই পুষ্টিকর ও স্বাদযুক্ত৷ এদের খেয়ে আপনি পর্যাবরণের উপকার করবেন৷
আজ্ঞে হ্যাঁ, এইকথা আমার বা আপনার নয়, এটা বলছেন বৈজ্ঞানিকরা৷ এখানে কয়েক ধরণের কীটপতঙ্গের কথা বলছেন বিজ্ঞানীরা৷ বৈজ্ঞানিকদের অনুসারে এইসব কীটপতঙ্গের মধ্যে পুষ্টিকর উপাদান বেশি থাকে৷
তারা আরও মত দিয়েছেন যে এই ধরণের কীটপতঙ্গ খেলে পৃথিবীর কিছু ক্ষতি তো হবেই না, বরং লাভ হবে৷ এছাড়াও মাংস খাওয়ার সঙ্গে তুলনা করলে এটি খাওয়া অন্য একটা বিকল্পের পথ খুলে দেবে৷ | | কীটপতঙ্গের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা অন্য মাংসের তুলনায় খুবই কম থাকে৷ আর এই কারণে এটি মানুষের কাছে অধিক গুণসম্পন্ন ও ভোজন তালিকাতে স্থান পেতে পারে |
| |
ওহিয়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিকরা এইসব কীটপতঙ্গদের 'মাইক্রো লাইভস্টক' আখ্যা দিয়েছেন৷ এই ব্যাপারে বলতে গিয়ে সিয়েটেল'এর প্রকৃতিপ্রেমী ডেভিড জর্জ গার্ডেন জানান কীতপতঙ্গ সমগ্র বিশ্বে পাওয়া পশুদের থেকে অধিক স্বাদযুক্ত ও পুষ্টিকর হয়, কিন্তু মানুষ এদের সম্বন্ধে এখনও পর্যন্ত বেশি জানে না৷
পশ্চিমী দেশগুলিতে এই পরম্পরাই আছে যে কীটপতঙ্গদের খাওয়া হয় না৷ 'দ্য ইউএন ফুড অ্যান্ড এগ্রিকালচার ওর্গানাইজেশন' এই বছরের শুরুতে একটি সাংবাদিক সন্মেলনে কীটপতঙ্গের খাওয়ার লাভের সম্বন্ধে জানিয়েছিল৷
বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে কীটপতঙ্গের মধ্যে কোলেস্ট্রলের মাত্রা অন্য মাংসের তুলনায় খুবই কম থাকে৷ আর এই কারণে এটি মানুষের কাছে অধিক গুণসম্পন্ন ও ভোজন তালিকাতে স্থান পেতে পারে৷
এই ব্যাপারে বৈজ্ঞানিকরা কীটপতঙ্গদের খাওয়ার ব্যাপারে 113টি দেশে পাওয়া 1700 প্রজাতির কীটপতঙ্গের কথা বলেছে৷ এইসমস্ত প্রজাতি কীটপতঙ্গগুলি খাওয়ার যোগ্য৷ | | কীটপতঙ্গদের খাওয়ার ব্যাপারে 113টি দেশে পাওয়া 1700 প্রজাতির কীটপতঙ্গের কথা বলেছে৷ এইসমস্ত প্রজাতি কীটপতঙ্গগুলি খাওয়ার যোগ্য৷
|
| |
অবশ্য আমরা জলের পোকা হিসাবে ইতিমধ্যে চিংড়িকে মাছের তালিকায় স্থান দিয়েছি, সেখানে আরও কয়েকটা নাম বাড়বে৷ কি ভাবছেন, কীটপতঙ্গে খাবেন কিনা? অতসত না ভেবে কীটপতঙ্গ খাওয়া শুরু করে দিন...
|