ফল শরীরের জন্য উপকারী৷ তবে খুব বেশী মাত্রায় ফল খেলে শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়৷ কিছুদিন আগেই জার্মানীর অ্যাস্থমা অ্যাসোসিয়েশান এই তথ্যটি জানিয়েছে৷ তাদের মতে একজন সুস্থ মানুষ 25 গ্রামের বেশী ফ্রুকটোজ শরীরে নিতে পারে না৷ এই ফ্রুকটোজের মাত্রা যখন 25 গ্রাম ছাড়িয়ে তখন শরীরে গ্যাস, কলেরা নানা উপদ্রপ দেখা দেয়৷ তাছাড়া পেটে টিউমার হওয়ার সম্ভাবনাও থাকে৷ অনেক সময় বাচ্চাদের আমরা বেশী করে ফল খাওয়াই শক্তি বাড়ানোর জন্য৷ কিন্তু দেখবেন সেই মাত্রাটা যেন অত্যাধিক না হয়ে যায়৷ পূর্ণ বয়স্ক ব্যক্তিরা প্রতিদিন 500 গ্রাম ফল খেতে পারেন৷ অপরদিকে শিশুদের ক্ষেত্রে সেই পরিমাণটা হল 250 গ্রাম৷ |