উচ্চ রক্তচাপ রোগীদের কি খাওয়া উচিত? চিকিত্সকরা তাদের অনেক কিছুই খেতে নিষেধ করেন৷ চলুন তাদের ভোজনের তালিকাটি কেমন হওয়া উচিত চলুন তা জেনে নিই৷ * বেশী করে ফল ও শাক সবজী খাওয়া উচিত৷ * রসুন, পেয়াজ সোয়াবিন খেতে পারেন৷ * তবে খাবারে পটাসিয়াম বেশী থাকলে ক্ষতি নেই৷ সোডিয়াম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন৷ * খাওয়ার সময় পাতে কাচা নুন একেবারেই খাবেন না৷ * ডেয়ারী দ্রব্য, ফ্রায়েড খাবার কম খান৷ অপরদিকে জাঙ্ক ফুড ও কফি একেবারেই খাবেন না৷* দিনে কমপক্ষে 10-12 গ্লাস জল খান৷ * কম পরিমানে বাজরা এবং গমের আটা খান৷ মুগ এবং অন্যান্য ডালও কম পরিমাণে খান৷ * পালংশাক, কফি, লাউ, পটল, সজনে, করলা প্রভৃতি সবুজ শাক সবজী বেশী করে খান৷ * জোয়ান এবং আদা খেলে উপকার পাবেন৷ * ফলের মধ্যে আঙুর,বেদানা, পেঁপে, আপেল, কমলা লেবু, পেয়ারা, আনারাস খেতে পারেন৷ * দুধ খান তবে তার মধ্যে সর যেন না থাকে৷ অপরদিকে সোয়াবিন তেল, গরুর দুধ, গুড়, চিনি, মধু এবং মোরব্বা খেতে পারেন৷ |