* প্রতিদিন 35-40 মিনিট খুব জোরে হাঁটুন৷
* একসঙ্গে বেশী খাবার না খেয়ে অল্প অল্প করে বারে বারে খান৷
* রান্নায় বেশী তেল ব্যবহার করবেন না৷ 3-4 চামচ রিফাইন্ড অয়েল দিয়েই রান্না করুন৷
* চিকিত্সকের পরামর্শ অনুয়ায়ী ডায়েট চার্ট মেনে খাবার গ্রহণ করুন৷
* ফাইবাবের মাত্রা বেশী আছে এমন খাবার বেশী করে খান৷ এতে রক্তে গ্লুকোজের স্তর ধীরে ধীরে বাড়বে৷ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকবে৷
* উপোস একেবারেই করবেন না৷
* সকাল বেলায় প্রাতঃভ্রমনে যাওয়ার অভ্যাস করুন৷ মাঠে খালি পায়ে হাঁটুন৷
* নিম পাতা চিবিয়ে খালি পেটে খান৷ বা মেথির গুড়ো জলের সঙ্গে খান৷ এতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত হবে৷
|