বিশ্বের মধ্যে ভারতেই সব থেকে মানুষ ডায়বেটিসে আক্রান্ত হন৷ সম্প্রতি ওয়ার্ল্ড ডায়াবেটিক কংগ্রেস ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের (IDF) কুড়ি তম বার্ষিক সন্মেলনে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷ এই রিপোর্টে পাওয়া তথ্যে জানা গেছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশী৷
IDF এর এই রিপোর্টে বলা হয়েছে ভারতে ডায়বেটিস রোগীর সংখ্যা হল 50.8 মিলিয়ান৷ অপরদিকে চিনে এর পরিমাণ 43.2 মিলিয়ান৷ আমেরিকাতে 26.8 মিলিয়ান মানুষ ডায়বেটিসে আক্রান্ত৷
এই সংস্থার মতে আগামী 2030 সালের মধ্যে ভারতে ডায়বেটিস রোগীর সংখ্যা 8.4% বৃদ্ধি পেতে পারে৷ এই রিপোর্টে 2010 সালে ডায়বেটিস প্রতিরোধে সারা বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতে 11.6% ব্যয় হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে৷