গাড়ি ড্রাইভ করার সময় কানে ইয়ার ফোন লাগিয়ে জোরে মিউজিক শোনার মজাটাই আলাদা৷ রাতে ঘুমোতে যাওয়ার সময় কানে ইয়ার ফোন লাগিয়ে গান না শুনলে যেন ঘুমটাই আসে না৷ অফিসে কম্পিউটারে কাজ করার সময়ে কানে হেড ফোনের মিউজিকটাকে একেবারে জোরে করে দিয়ে কাজ করাই মজাই আলাদা৷
বর্তমানে যুগে বেশীরভাগ মানুষই ইয়ারফোনের বশবর্তী হয়ে পড়েছেন৷ আইপড, এমপি 3, এবং মোবাইলে এফ এম শোনার সময়ে কানে ইয়ার ফোন লাগিয়ে মিউজিক শোনাটাই যেন জীবনের রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ ইয়ার ফোনে গান শুনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কি ভাবে কেটে যায় তা বোঝাই যায় না৷
কিন্তু মিউজিকের তালে আপনি মানসিক আনন্দ পেলেও এতে কিন্তু আপনি আপনার কানের সর্বনাশ ডেকে আনছেন৷ খুব বেশী ইয়ারফোন কানে লাগিয়ে গান শুনলে আপনি কিন্তু শ্রবন শক্তি হারাতে পারেন৷ একথা বলছেন চিকিত্সকেরা৷ তাই বেশীরভাগ সময়টাই ইয়ার ফোন এড়িয়ে চলার চেষ্টা করুন৷ এক নাগাড়ে বেশীক্ষন কানে তা লাগিয়ে রাখবেন না৷