পেটের নানা রোগ জল থেকেই হয়৷ তাই চিকিত্সকেরা সব সময় বিশুদ্ধ জল পান করার পরামর্শ দিয়ে থাকেন৷ তবে জানেন কি বৃষ্টির জল ভীষণই বিশুদ্ধ৷ আপনার অঞ্চলে যদি জলের সমস্যা থাকে তাহলে আপনি বৃষ্টির জল সঞ্চয় করে সেই জলটা পান করতে পারেন৷ এতে কোন আপনার স্বাস্থ্য কোন ভাবেই প্রভাবিত হবে না৷
সম্প্রতি একটি গবেষণাতে এই তথ্য প্রমানিত হয়েছে৷ মোনাশ ইউনির্ভাসিটির গবেষকরা এই বিষয়টি নিয়ে একটি গবেষণা করেছিল৷ তারা 300 টা পরিবারকে পর্যবেক্ষন করেছেন যারা বৃষ্টির জল সঞ্চয় করে পান করেছেন৷ এদের মধ্যে সব পরিবারকে জল পরিশোধনের জন্য ফিলটার দেওয়া হয়েছিল৷ এদের কিছু পরিবার বিনা ফিলটার করেই ঐ জল পান করেছেন৷ আবার কিছু পরিবার ফিলটার করে ঐ জল পান করেছেন৷
এই জল পান করার ফলে তাদের পেটের কোন সমস্যা তৈরি হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়েছে৷ এক্ষেত্রে দুই গ্রুপেরই গ্যাসট্রোএনটিরাইটিসের পরিমাণ একই পাওয়া গেছে৷ এক্ষেত্রে টেপের জল খেলেও এই ধরনের সমস্যা হয়৷ এই গবেষণা থেকে সমীক্ষকরা এটাই প্রমান করেছেন এটা একেবারেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়৷