টিপস | নিবন্ধ | ঘরোয়া প্রতিকার
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » স্বাস্থ্য » টিপস » ব্যাক পেইন কমানোর টিপস
Feedback Print Bookmark and Share
 

ব্যাক পেইন এর সমস্যায় আজকাল বেশীরভাগ মানুষই কষ্ট পান৷ শোওয়া, বসা সব কিছুই তখন অসহ্য লাগে৷ চলুন এই যন্ত্রনা থেকে কি করে মুক্তি পাবেন তার কিছু উপায় জেনে নিই৷

চিকিত্সকদের মতে রাতে শোওয়ার সময় এক ভাবে শুয়ে থাকবেন না৷ মাঝে মাঝে ডান দিকে মুখ করে শুন৷ তো কখনও বাঁ দিকে মুখ করে শুন৷ বিছানাতে গদি রাখবেন না৷ শুধু মাদুরের উপর শুন৷

বিছানায় শুয়ে কখনও টিভি দেখবেন না৷ খবরের কাগজ পড়বেন না৷ যদি শুয়ে শুয়ে টিভি দেখার চেষ্টা করেন তাহলে আপনার ব্যাথাটা বেড়ে যাবে৷
WD
WD


কখনও এক ভাবে বসে থাকবেন না৷ এক ভাবে বসে থাকার ফলে আপনার মাংসপেশীর উপর চাপ পড়বে৷ তাই মাঝে মাঝে নিজের বসার অবস্থাটা পরিবর্তন করুন৷

চিকিত্সকেরা বলেন যসি আপ একনাগাড়ে কোথায় বসে থাকেন যেমন সিনেমা হলে মুভি দেখতে গেছেন৷ তখন একনাগাড়ে বসে থাকতে হয়৷ তখন পায়ের উপর পা দিয়ে বসুন৷ এতে আপনার মাংসপেশীর উপর চাপ পড়বে না৷

বাড়িতে যে কোন কাজের জিনিস হাতের কাছে রাখুন৷ সেগুলো নিতে গিয়ে যেন আপনাকে যেন ঝুঁকতে না হয়৷

ওয়ালেট রাখার বিষয়ে সতর্ক হয়ে যান৷ পুরুষরা বিশেষ করে পিছনের পকেটে কখনও ওয়ালেট রাখবেন না৷

ভারী জিনিস কখনও তুলবেন না৷

মহিলাদের ক্ষেত্রে সন্তান হওয়ার পরে ওজন যাতে না বেড়ে যায় সেই দিকে খেয়াল রাখা উচিত৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: ব্যাক পেইন কমানোর টিপস