ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছে বারে বারে দয়াহীন সংসারে- তারা বলে গেল 'ক্ষমা করো সবে', বলে গেল 'ভালোবাসো- অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'৷ বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির-দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে৷
আমিযে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি-ছায়ে হেনেছে নি:সহায়ে৷ আমি যে দেখেছি-প্রতিকারহীন, শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে৷ আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কী যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে৷৷
কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভূবন দু:স্বপ্নের তলে৷ তাই তো তোমার শুধাই অশ্রুজলে- যাহারা তোমার বিষাইছে বায়ু, নিতা ইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুম ই কি বেসেছ ভালো?
|