হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান৷ মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান৷
মানুষের পশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে৷ বিধাতার রুদ্ররোষে দুর্ভিক্ষের-দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অম্লপান৷ অপমানে হতে হবে তাহাদের সবার সমান৷
তোমার আসন হতে ফেরায় তাদের দিলে ঠেলে সেবায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে৷ চরণে দলিত হয়ে ধূলায় সে যায় বয়ে- সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহি রে পরিত্রাণ৷ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান৷
যারে তুমি নীচেফেল সে তোমারে বাঁধিবে যে নীচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে৷ অজ্ঞানের অন্ধকারে আড়ালে চাইছ যারে তোমার মঙ্গল চাকি গড়িছেসে ঘোর ব্যবধান৷ অপমানে হতে হবে তাহাদের সবার সমান৷
শতেক শতাব্দী ধরে নামে শিরে অস্ম্মানতার, মানুষের নারায়ণে তবুও কর না নমস্কার৷ তবু নত করি আঁখি দেখিবারে পাও না কি নেমেছে ধূলার তলে হীনপতিতের ভগবান৷ অপমানে হতে হবে সেবা তোরে সবার সমান৷
দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে- অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে৷ সবারে না যদি ডাকো, এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিযান- মৃত্যু-মাঝে হবে তবে চিতাভস্মে সবার সমান৷
|