যাবার দিন এই কথাটি বলে যেন যাই- যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই৷ এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারি মধু পান করেছি, ধন্য আমি তাই৷ যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই৷
বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে৷ পরশ যাঁরে যায় না করা সকল দেহে দিলেন ধরা, এই খানে শেষ করেন যদি শেষ করে দিন তাই- যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই৷ (গীতাঞ্জলি)
|