হে মহাজীবন - সুকান্ত ভট্টাচার্য হে মহাজীবন, আর এ কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ্য-লালিত্য-ঝংকার মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো প্রযোজন নেই কবিতার স্নিগ্ধতা- কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ৷৷
|