তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে৷
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায়- কোথা পাবে পাখা সে৷
তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার
মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার৷
সারাদিন ঝর্ ঝর্ থথ্বর কাঁপে পাতাপত্তর, ওড়ে যেন ভাবে ও-
মনে মনে আকাশের বেড়িয়ে তারাদের এড়িয়ে যেন ভাবে ও-
তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি-
যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোণটি৷
|