মুখ্য পৃষ্ঠা   অন্যান্য বিষয়  সাহিত্য  কবিতা
 
প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর
মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই৷
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়ে-মাঝে যদি স্থান পাই৷
ধরায় প্রানের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-অশ্রু-ময়-
মানবের সুখে দু:খে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর-আলয়!
তা যদি না পারি অমর-আলয়!
তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই৷
হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়৷৷
কবির প্রভাত সংগীত থেকে নেওয়া হয়েছে৷