উপকরণ: 6 টা টমেটো, 1 টা ক্যাপসিকাম, 1 টা পেয়াজ, 1 টো রসুন, 1 চামচ অলিভ ওয়েল, 5 কাপ জল, 1 কাপ সেদ্ধ পাস্তা, নুন স্বাদমত, গো ল মরিচ গুড়ো, তুলসী পাতা, 1 চামচ মাখন৷
প্রণালী: টমেটো, ক্যাপসিকাম, পেয়াজ, রসুন সেদ্ধ করে রসটা বার করে নিন৷ ঐ রসের মধ্যে অলিভ ওয়েল মেশান৷ এরপরে এর মধ্যে পরিমাণ মত জল মেশান৷ একটা পাত্রের মধ্যে নিয়ে গরম করুন৷ এর মধ্যে পাস্তা, গোলমরিচ গুড়ো, নুন মেশান৷ পাঁচ মিনিট ফোটানোর পরে গরম গরম পরিবেশন করুন৷