প্রণালী: প্রথমে চিকেনকে ভালো করে ধুয়ে ওর মধ্যে হলুদ, ধনে গুড়ো, লঙ্কার গুড়ো, জিরে গুড়ো, নুন এবং দই ভালো করে মিশিয়ে কিছুক্ষন রেখে দিন৷ এবার কড়াইতে তেল গরম করে ওর মধ্যে রসুন, পেয়াজ ভালো করে ভেজে নিন৷ এবার ওর মধ্যে হালকা চিনি দিন৷ পেয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেনটা দিয়ে ঢেকে 5 মিনিট সেদ্ধ করুন৷ মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এলাচ গুড়ো ছড়িয়ে পরিবেশন করুন৷