উপকরণ: 500 গ্রাম চিকেন, 300 গ্রাম সেদ্ধ করা ছোলা, 1 কাপ মিক্স সস, (টমেটো, পেয়াজ, আদা, লঙ্কা, জিরে মিশিয়ে তৈরি সস) 1 কাপ পনীর কেসা, আধ কাপ পেয়াজ কুচি, চারটে বড় বড় ব্রেডের টুকরো৷
প্রণালী: কাবলী ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রাখুন৷ একটা পাত্রের মধ্যে তেল গরম করে ওর মধ্যে মুরগীর মাংস গোলাপী করে ভাজুন৷ মাংসের মধ্যে বাদামী রঙ ধরলে ওর মধ্যে সস দিন৷ অল্প আঁচে 5-6 মিনিট সেদ্ধ করুন৷ এবার ওর মধ্যে কাবলী ছোলা দিয়ে সেদ্ধ করুন৷ ব্রেডের মধ্যে ঐ মিশ্রণটা ভরে পরিবেশন করুন৷