উপকরণ: 500 গ্রাম মাছ, অল্প ঘি, অল্প ময়দা, আধ চামচ নুন, অল্প কাচা লঙ্কা, 2 কাপ দুধ, আধ কাপ মাশরুম, আধ কাপ সাদা ওয়াইন৷
প্রণালী: মাছ ভালো করে চোকলা ছাড়িয়ে ধুয়ে নিন৷ ওভেন 200 ডিগ্রী তাপমাত্রায় গরম করে নিন৷ 4 টে ছোটো বেকিং ডিশের মধ্যে তেল লাগিয়ে নিন৷ একটা কড়াইতে ঘি গরম করে ওর মধ্যে মাশরুম আর সাদা ও য়াইন দিয়ে 8 মিনিট ভাজুন৷ এবার এর মধ্যে মাছগুলো দিয়ে 5 মিনিট সেদ্ধ করুন৷
উপর দিয়ে ময়দা, নুন এবং লঙ্কার গুড়ো ছড়িয়ে দিন৷ দুধ মিশিয়ে বেশ কিছুক্ষন সেদ্ধ করুন৷ দুধটা যেন গাঢ় হয়ে যায়৷ উপর থেকে কাচা লঙ্কা ছড়িয়ে দিয়ে বেকিং ওভেনে বেক করে নিন৷