নিরামিষ খাবারের মধ্যে মাশরুম এমন একটা উপাদান যা যে কোন ভাবেই রান্না করলে খেতে সুস্বাদু লাগে৷ মাশরুম দিয়ে অনেক কিছুই রান্না করা যায়৷ চলুন মাশরুম পকোড়া কি করে হয় তা জেনে নিই৷
WD
WD
উপকরণ: আধ কাপ পেয়াজ কেষা, 1 চামচ কাচা লঙ্কা, 2 চামচ রসুনের টুকরো, অল্প ধনে পাতা, স্বাদ মত নুন, গোলমরিচ, আধ কাপ ময়দা, 2 চামচ কর্ন ফ্লাওয়ার, অল্প সোডা, 1 চামচ তেল, 15-20 টা মাশরুম, ব্রেড কম্বস এবং তেল৷
প্রণালী: সবার প্রথমে কাচা লঙ্কা, রসুন, ধনে, চিজ, নুন এবং গোলমরিচ একসঙ্গে মিশিয়ে নিন৷ এরপর ময়দা, কর্ন ফ্লাওয়ার, সোডা, অল্প তেল, নুন এবং গোল মরিচ মেশান৷ অল্প একটু জল দিয়ে গাঢ় পেস্ট তৈরি করুন৷ এবার মাশরুমের ডান্ডাটা টানুন৷ এতে ওখানে একটা গর্ত তৈরি হবে৷ ঐ গর্তের মধ্যে চিজ ভরে ঐ মাশরুমকে ময়সার পেস্টের মধ্যে ভিজিয়ে ব্রেড কম্বসের মধ্যে ভরে ভাল করে ভেজে নিন৷ ভাজা হয়ে গেলে পরিবেশন করুন৷