নিরামিষ | আমিষ | মিষ্টান্ন
মুখ্য পৃষ্ঠা » অন্যান্য বিষয় » রেসিপি » নিরামিষ » রেশমী পনীর টিক্কা
 

ND
ND
উপকরণ: 250 গ্রাম পনীর, 2-2 সিমলা মির্চ, টমেটো, পেয়াজ, 1 কাপ তেল, তন্দুরী মশলা, দই, দুধের সর 2 চামচ, রেল 1 চামচ, 2 চামচ জিরে এবং লঙ্কার গুড়ো, আমচুর পাউডার, গরম মসলা, গোলমরিচ, নুন, কসুরী মেথি, লেবুর রস, এক ফোটা অরেঞ্জ রঙ, 2-3 চামচ কর্নফ্লাওয়ার, 1 টা পেয়াজ, 4-5 কলি রসুন, 1 চামচ আদার পেস্ট, মাখন, ধনে পাতা৷

প্রণালী: পনীরকে লম্বা করে কেটে নিন৷ সিমলামির্চ, টমেটো এবং পেয়াজকে বড় টুকরো করে কাটুন৷ এবার দই এর মধ্যেকার জলটা বার করে নিয়ে ওর মধ্যে দুধের সর, গোল মরিচ, তেল, লঙ্কা, জিরের গুড়ো, আমচুর, গরম মশলা, কসুরী মেথী, লেবুর রস, কর্নফ্লাওয়ার দিয়ে মশলা তৈরি করুন৷

এবার পনীরের টুকরো গুলো ঐ মশলার মধ্য এ চুবিয়ে কিছুক্ষন রেখে দিন৷ কড়াইতে তেল গরম করুন৷ এবার তেলের মধ্যে পনীরের টুকরোগুলোকে ভেজে নিন৷ যে মশলা গুলো অবশিষ্ট রয়েছে তার মধ্যে টম এটো, পেয়াজ ও সিমলা মির্চ দিয়ে ভালো করে ভেজে নিন৷ পাত্রের মধ্যে পনীরের টুকরো গুলো নিয়ে ঐ মশলাটা পনীরের উপর ছড়িয়ে দিন৷ উপর দিয়ে লেবুর রস, চাট মশালা ছড়িয়ে দিতে পারেন৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: রেশমী পনীর টিক্কা, Panir