প্রণালী: প্রথমে রসুনের চোকলা ছাড়িয়ে নিন৷ এবার রসুন, আদা, গোলমরিচ এবং দারচিনি মিহি করে পিষে নিন৷ জিরা হালকা সেকে মিহি করে পিষে নিন৷ যদি পাঁচ কাপ স্যুপ তৈরি করতে চান তাহলে পাত্রের মধ্যে দশ কাপ জল দিন৷ এবার জলের মধ্যে আদা, রসুন, গোলমরিচ, দারচিনির পেষা মশলার পেস্ট দিন৷
ভাল করে জলটা ফোটাতে থাকুন৷ উপর দিয়ে জিরের গুড়ে এবং নুন ছড়িয়ে দিন৷ ঘি গরম করে ওর মধ্যে অল্প হিং দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিন৷ এবার ঐ মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিন৷ কিছুক্ষন ফুটিয়ে গ্যাস থেকে নামান৷ এবার ছাকনি দিয়ে ছেকে পরিবেশন করুন৷