কাঠোয়ার গোঁসাই গ্রাম৷ এখানেই রায় পরিবারের পূজোর গায়ে 317 বছরের ঐতিহ্যের তকমা৷
1690 সালে স্বপ্নাদেশ্ পান এই পরিবারের এক পূর্বপুরুষ৷ সেই বছরই শুরু করেন পূজো৷ আজও সেই ঐ তিহ্য অম্লান৷ জাঁকজমক হয়তো একটু কমেছে, কিন্তু আচারের নিরিখে কোথাও এতটুকু টোল খায় নি৷
কিন্তু স্বাতন্ত্রের নিরিখে প্রায় সকলকেই টেক্কা দিয়েছে এই পূজো৷ কারণ এখানে পূজিত হয় মায়ের মুখমন্ড ল৷ নেই অবয়ব৷ এখানেই শেষ নয়৷ নেই অসুর, সিংহ৷
এমনকি ছেলেমেয়েদের নিয়েও এ বাড়িতে বেড়াতে আসেন না উমা৷ বিসর্জনও হয় দিবালোকে৷ কথিত আছে বিসর্জনের পরে সেই জল পানে নাকি সেরে যায় মূর্চ্ছা রোগ৷
এখানেই সম্ভবত বিশ্বাস এসে মিলিয়ে যায় সব কিছু৷ তর্ক প্রকৃত অর্থেই গোঁসাই গ্রাম থেকে বহু দূর৷.... |