ভারতের স্বাধীনতার 60 বছর পূর্ণ হল৷ এই বর্ষপূর্তি উত্সব সারা বছর চলবে নতুন সিনেমার গানের মধ্যে দিয়ে৷ আমরা আমাদের বিশেষ গবেষনার দরুন স্বাধীনতার 60 বছরে ভারতীয় সিনেমার অবস্থা কি দাড়িয়েছে তা জানার চেষ্টা করেছি৷ 15-ই আগষ্ট আর 26-শে জানুয়ারী দেশ ভক্তি মূলক গানের মধ্যে দিয়ে আমরা দেশকে শ্রদ্ধা জানাই৷
বিগত কয়েক বছরে শহীদ ভগত সিংএর উপর অনেক সিনেমা তৈরি করা হয়েছে৷ 1948 সালের দিলীপ কুমার প্রথম শহীদ সিনেমাতে ভগত সিংএঅর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ এরপর 1963 সালে শাম্মী কাপুর একই চরিত্রে অভিনয় করেছিলেন৷ 2002 সালে ভগত সিংএর উপর নির্মিত অনেক সিনেমা মুক্তি পেয়েছিল৷ তার মধ্যে বেশির ভাগ সিনেমা বাজারে চলেনি৷ শুধু মাত্র রাজ কুমার সন্তোষীর ভগত সিং সাফল্যের মুখ দেখেছিল৷ অপর দিকে অভিনেতা মনোজ কুমার শহীদ সিনেমাতে ভগত সিংএর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিল৷
পরিচালক জে পি দত্তা দেশের সৈনিকদের জীবন কাহিনী নিয়ে তৈরি করেছিলেন বর্ডার সিনেমা৷ এই ছবিও ব্যবসায়ী দিকের সঙ্গে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিল৷ এরপর তিনি সৈনিকদের নিয়ে আরও একটি ছবি বানিয়ে ছিলেন,তা কিন্তু সেভাবে সাফল্যের মুখ দেখে নি৷ পরিচালক কেতন মেহেতা 1857 সালের সীপাহি বিদ্রোহ নিয়ে মঙ্গঁল পান্ডে নামক ছবি বানিয়ে ছিলেন৷ এই ছবির গান বহুদিন ধরে দর্শকের মনেছিল৷
বর্তমানে দাদা সাহেব ফালকে সন্মানের অধিকারী পরিচালক শ্যাম বেনগাল নেতাজিকে নিয়ে তৈরি করেছিলেন বোস দ্য ফরগটন হিরো৷ কিন্তু এই ছবি ব্যবসায়ীক ভাবে সাফল্যের মুখ দেখে নি৷ এর পরে পরিচালক আশুতোষ গোয়াড়িকার লাগান নামে একটি ছবি তৈরি করেছিলেন৷ ক্রিকেটের মাধ্যমে দেশপ্রেমের আগুনকে সিনেমার পর্দায় সফল ভাবেই তুলে ধরেছিলেন৷
1945 থেকে 1965 সাল পর্য্ন্ত প্রকাশিত সিনেমার সঙ্গীত এতই মধুর যে লোক আজও তা ভুলতে পারে নি৷ এই সময়কে ভারতীয় সিনেমার ইতিহাসে সঙ্গীতের স্বর্নযুগ বলে আখ্যা দেওয়া হয়েছে৷ বর্তমানের সিনেমা গুলিতে শুধুমাত্র আইটেম নম্বর থাকে৷ গানের রিমিক্স করে মূল গানের অস্তিত্বকে নষ্ট করা হয়৷ এখনকার সিনেমার গান গুলো শোনার থেকে দেখার বস্তুতে পরিনত হয়েছে৷
পূর্বের যেকোন ছবিতে গ্রামের দৃশ্য রাখা হত কিন্তু বর্তমানে দুই একটি সিনেমা ছাড়া বেশির ভাগ সিনেমাতে বিদেশের নানা জায়গার ছবি দেখানো হয়৷ এখনকার সিনেমাতে নায়্ক নায়িকারা দামি পোশাক পড়ে নাচ গানের দৃশ্যের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করে৷ ছবিতে গল্প বলার দিকটা বেশ দুর্বল৷ সে জন্য মানুষ এসবকে বেশি দিন মনে রাখে না৷
কিন্তু পুরোনে ছবির কথা আজও কেউ ভুলতে পারেনা৷ 2001 সাল থেকে বলিউডে যেসব ছবি তৈরি হয়েছে সবগুলোতে বিদেশি প্রযুক্তির বাড়াবাড়ি রকমের ব্যাবহার লক্ষ করা যায়৷ সম্প্রতি মুক্তি প্রাপ্ত চাকদে ইন্ডিয়া ছবির মধ্যে দিয়ে আমাদের জাতীয় খেলা হকির গুরুত্বকে মানুষের সামনে তুলে ধরা হয়েছে৷ কিন্তু পঞ্চাশ,ষাট ও সত্তরের দশকে সিনেমার যে জাদু মানুষকে সিনেমা হল পর্য্ন্ত টেনে নিয়ে যেত, আজ তা আর হয় না৷
বিগত ষাট বছরে বিজ্ঞাপণ ফিল্মের ব্যাবসা অনেক বেড়েছে৷ নানা চ্যানেলের অনুষ্ঠানের ফাঁকে কুরুচিকর বিজ্ঞাপণ বেশ কিছু মানুষের মনকে আকৃষ্ট করলেও,যুব সমাজের বড় ক্ষতি করে দিচ্ছে৷ এতে হয়্ত সংশ্লিস্ট চ্যানেলের ব্যাবসা বেশ কয়েকগুনে বাড়ছে, কিন্তু জাতির ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সরকার ইতিমধ্যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে৷
|