মুখ্য পৃষ্ঠা >  অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 07 > স্বাধীনতা দিবস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এক বিপ্লবীর আত্মকথা
NDND
সাধারন মানুষের আন্দোলন আর বিপ্লবীদের রক্তের মধ্যে দিয়ে আমাদের স্বাধীনতা এসেছে৷ আর এই মহান বিপ্লবীদের এক বড় অংশ আজ সকলের মন থেকে অবসৃত৷ কালের নিয়মে তাঁদের অবদানের ইতিহাস আজ অতীত৷ বাস্তব য্তই সুন্দর হোক আমাদের অতীত কিন্তু সোনা বাঁধানো৷ আজ দেশের স্বাধীনতার 60তম বর্ষে কথা বলব এক স্বাধীনতা সংগ্রামীর সঙ্গেই৷

আজ আমরা কথা বলব স্বাধীনতা সংগ্রামী রাইমোহন পালের সঙ্গে৷ তিনি বলেন 1930 সালে গান্ধীজী যখন গুজরাটের লবন আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন একই সময়ে মহিশাদলের সতীশ দাসগুপ্তের নেতৃত্বে আন্দোলন শুরু হয়৷ আর তখন বৃটিশ সরকারের পুলিশ সাধারন মানুষ থেকে বিপ্লবীদের উপর আত্যাচার শুরু করেন৷ আর পুলিশের অত্যাচারে অনেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন৷ কিন্তু বিপ্লবীদের অনেকেই আহত অবস্থায় লবন আইন আন্দোলনে অংশ নিয়েছেন৷ আর নোনা জল থেকে লবন সংগ্রহ করে গান্ধীজী আন্দোলনকে সাথর্ক করে তোলেন৷

এছাড়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময়ে পূর্ব বাংলার সমুদ্র তীরবর্তী শহরে বিট্রিশ সরকার এয়ারড্রাম তৈরির উদ্দেশ্যে সরকার সমস্ত মানুষকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে অন্যত্র সরে যাবার নোটিশ জারি করে৷ আর এই অবাস্তব নোটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়৷ কারন সরকারী নোটিশ অনুসারে ঘর বাড়ি পর্যন্ত সরিয়ে নিয়ে যাবার আদেশ দেওয়া হয়েছিল৷ বাস্তবে যা অসম্ভব৷ আসলে বৃটিশ সরকার কৌশলে একটা শক্তিশালী সেনা ঘাটি গড়ে তোলার চেষ্টা করে৷ তখন আবার গান্ধীজী সতীশ দাসগুপ্তকে আন্দোলন শুরু করার অনুমতি দেন৷

আর তখন জেলা শাসকের কাছে 24 দফা দাবি পেশ করে আন্দোলন শুরু হয়৷ সাধারন মানুষ থেকে সমাজের সকলেই এই আন্দোলনে জড়িয়ে পড়েন৷ আর এই আন্দোলনে নেতৃত্ব দিতে একবার গান্ধীজী এসেছিলেন৷ আর তখন দেখা হয়েছিল রাইমোহন পালের সঙ্গে৷ আর এক সময় আন্দোলনকারীদের চাপে পিছু হটতে বাধ্য হয় সরকার৷ তারা প্রাথমিক ভাবে সিদ্ধান্ত পুর্নবিবেচনার কথা বললেও বাস্তবে তারা পিছু হটেছিল৷ তিনি বলেন আসলে সরকার জানত বাংলা থেকে আন্দোলন শুরু হলে তার আগুন সারা দেশে ছড়িয়ে পড়তে সময় নেবে না৷ আর এই আন্দোলন সরকারকে বিব্রত করবে৷

এভাবে বহু আন্দোলন ইতিহাসের পাতায় জায়্গা পাই নি৷ কিন্তু স্বাধীনতা আন্দোলনের ভিতকে শক্ত করেছিলে৷ হয়্ত আমরা আত্ম বিস্মৃত জাতি বলেই এই রকম হয়৷
অতিরিক্ত
অহিংসার পূজারী মহাত্মা
স্বাধীনতার 60 বছরে ভারতীয় সিনেমা