মুখ্য পৃষ্ঠা >  অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 07 > স্বাধীনতা দিবস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
অহিংস আন্দোলনে খুশি ছিলেন না আজাদ
মৌলানা আবুল কালাম আজাদ তার আজাদী কাহানী গ্রন্থে বলেছেন যে কংগ্রেস কার্যকরি সমিতির প্রস্তাব সারা দেশে বিদ্যুত্‍ তরঙ্গের মত সাড়া জাগিয়েছিল৷ সাধারন মানুষ এটা বুঝতে পারেনি যে এই প্রস্তাবে সঠিক কি লেখা হয়ে ছিল৷ কিন্তু এটা উনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষ থেকে ইংরেজ শক্তিকে বিতাড়ণের জন্য কংগ্রেস এই আন্দোলন শুরু করেছে৷

ভারত ছাড় আন্দোলনের সময় এই বিষয় নিয়ে চর্চা হতে থাকে৷ কংগ্রেস কার্য সমিতি তাদের প্রস্তাব পাশ করার পর সরকারের প্রতিক্রিয়া কি হবে তা জানার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন৷ ঠিক করা হয় যে যদি সরকার তাদের দাবি স্বীকার করে নেয় অথবা শেষ পর্যন্ত আপোষ করার সিদ্ধান্ত প্রকাশ করে তাহলেই এর পরের স্তরে বিচার বিবেচনার অবকাশ থাকবে৷ আর যদি সরকার এই দাবি অস্বীকার করে তাহলে গান্ধীজীর নেতৃত্বে সংগ্রাম শুরু করা হবে৷

কংগ্রেস কার্য সমিতি কি সিদ্ধান্ত নিয়েছে তা জানার প্রবল আগ্রহ নিয়ে বিদেশি সংবাদ দাতাদের একটি সংস্থা বড় সংখ্যায় ওয়ার্ধাতে এসে পৌছায়৷ ইতিমধ্যে 15-ই জুলাই গান্ধীজী এক সাংবাদিক সন্মেলন আহ্বান করেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গান্ধীজী বলেন যদি বৃটিশ সেনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তাহলে সেটি হবে স্মপূর্ণ রুপে অহিংস আন্দোলন৷ এ বিষয়ে আজাদ বলেন আমি এই অবস্থায় খুশি ছিলাম না৷ আমি এই প্রস্তাবের বিরোধিতা করি নি৷

এই প্রস্তাবটিতে সরাসরি ভাবে কার্যক্রমের উপর জোর দেওয়া হয়েছিল৷ কিন্তু আমি এর পরিনামের বিষয়ে অধিক আশাবাদী ছিলাম না৷আমি প্রথমেই অনুমান করেছিলাম এবিষয়ে সরকারের প্রতিক্রিয়া কি হবে৷ এই জন্য ভাইসরয় যখন গান্ধীজী এবং ওনার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করতে অস্বীকার করেন, তখন আমি একেবারেই আশ্চর্য হই নি৷

এই বিষয়ে অত্যন্ত গভীর ভাবে বিচার করার জন্য আমি অখিল ভারতীয় কংগ্রেস সমিতির এক বৈঠক ডেকেছিলাম৷ 1942 সালের 7-ই আগষ্ট বম্বেতে এই বৈঠক ডাকা হয়েছিল৷ গান্ধীজী নিজে এই বৈঠকে ভাষন দিয়েছিলেন৷ এরপর দুই তিনদিন বিচার বিবেচনার পর এবং সাম্যবাদীদের বিরোধিতার জন্য 4-ই আগষ্ট সন্ধ্যা বেলায় ভারত ছাড় আন্দোলনের ঐতিহাসিক প্রস্তাব পাশ করা হয়েছিল৷
অতিরিক্ত
স্বাধীনতার সার্থকতা
বন্দেমাতরম আমাদের সংস্কৃতি
স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের অবদান
এক বিপ্লবীর আত্মকথা
অহিংসার পূজারী মহাত্মা
স্বাধীনতার 60 বছরে ভারতীয় সিনেমা