1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা কি রকম দেখতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়৷ তার কিছুদিন পরেই 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশরা ভারত ত্যাগ করে৷ তখন থেকে তিরঙ্গাই জাতীয় পতাকা হিসাবে বিবেচিত হয়৷
জাতীয় পতাকায় সবার উপরে থাকবে ডিপ গেরুয়া রং৷ মধ্যিখানে থাকবে সাদা রং এবং সবার শেষে থাকবে সবুজ৷ সাদা রংয়ের মধ্যে থাকবে নীল রংয়ের চক্র যাতে 24টা লাইন থাকবে৷ অশোক চক্রটা থীমটা নেওয়া হয়েছিল সারনাথের অশোক পিলারের থেকে৷ অশোক চক্রটা হবে সাদা রংয়ের 3 ভাগের 2 ভাগ৷
জাতীয় পতাকাকে ভারতীয় সেনার যুদ্ধের পতাকা হিসাবেও দেখানো হয়েছে৷ ভারতের জাতীয় পতাকার ডিজাইনটা করেছিলেন পিনগালি ভেনক্যা৷ সরকারি জাতীয় পতাকা শুধুমাত্র নির্মিত হবে খাদি কাপড়ে৷
1947 সালের আগস্ট মাসে সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় যে সমস্ত রাজনৈতিক দল ও জাতি এই পতাকাকে মানতে বাধ্য হবে৷ পতাকায় গেরুযা, সাদা ও সবুজ রংয়ের সাথে সাথে অশোক চক্র থাকবে৷ সর্বপল্লী রাধাকৃষ্ণান যিনি পরবর্তীকালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি জাতীয় পতাকাকে এরকমভাবে ব্যাখা করেছিলেন:
গেরুয়া রং -- আত্মত্যাগ বা স্বার্থত্যাগের প্রতীক
সাদা রং -- সত্যের পথে চলার প্রতীক
সবুজ রং -- এটা আমাদের মাটি, সম্পর্ক ও জীবনযাত্রার প্রতীক
অশোক চক্র -- সত্য ও ধর্মের পথে চলা শান্তির প্রতীক
|