মুখ্য পৃষ্ঠা >  অন্যান্য বিষয় > ওয়েবদুনিয়ার বিশেষতা 07 > স্বাধীনতা দিবস
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
জাতীয় পতাকার সন্মান
জয়দীপ নাথ
NDND
ভারতীয় আইন অনুসারে জাতীয় পতাকাকে সবসময় গৌরব, আনুগত্য ও সন্মানের সাথে দেখতে হবে৷

জাতীয় পতাকা আইন অনুসারে তিরঙ্গাকে জলে বা মাটিতে কখনই ছোঁয়ানো যাবে না, টেবিলক্লথ বা প্লাটফর্মে সেটাকে ব্যবহার করা যাবে না৷ 2005 সালের জুলাই মাসে ভারত সরকার আইনের সংশোধন করে জানায় জামাকাপড়ে ও ইউনিফর্মে সেটাকে ব্যবহার করা যাবে৷

এর সাথে এও জানায় যে কোমড়ের নীচে বা আন্ডার গারমেন্টসে ব্যবহার করা যাবে না৷ জাতীয় পতাকার উপরে এমব্রয়ডারি বা অন্য কোন রকম নকশা করা যাবে না৷

জাতীয় পতাকাতে ইচ্ছাকৃতভাবে উপরের অংশ নিচে রাখা যাবে না, কোনও কিছুতে ডোবানো যাবে না বা ওড়ানোর পূর্বে এতে ফুলের পাঁপড়ি ছাড়া আর অন্য কোনও বস্তু ধরে রাখা যাবে না. পতাকাতে কোনও কিছুই লেখা যাবে না

এছাড়াও যখন জাতীয় পতাকা অন্য সব ধরণের পতাকার সঙ্গে প্রদর্শিত হবে যেমন কর্পোরেট জগতের পতাকা এবং বিজ্ঞাপন জগতের ব্যানার তখন নিয়ম হল অন্য সব ধরণের পতাকার সঙ্গে জাতীয় পতাকা থাকবে একেবারে মাঝে
অতিরিক্ত
জাতীয় পতাকার যথাযথ আচরণবিধি
তিরঙ্গার বিবর্তনের কাহিনী
তিরঙ্গার ইতিহাস
মাতঙ্গিনী হাজরা
মঙ্গল পান্ডে
বাঘা যতীন